চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

Bangladesh: মাথা ন্যাড়া ও গোঁফ কামিয়েও বাঁচতে পারলেন না ধর্ষণে অভিযুক্ত হাসিনা জামানার মন্ত্রী

courtesy google

নিজস্ব প্রতিনিধি : মাথা ন্যাড়া ও গোফ কামিয়েও শেষ রক্ষা হয় নি। শেষপর্যন্ত ধরা পড়লেন বাংলাদেশের প্রাক্তন ভূমিমন্ত্রী ও সাংসদ নারায়ণ চন্দ্র চন্দ। অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে পালানোর সময়ে গ্রেপ্তার হয়েছেন তিনি। এই নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)জানিয়েছে,অবৈধভাবে বাংলাদেশ থেকে পালাতে চেয়েছিলেন তিনি। পালানোর সময় ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয় নারায়ণ চন্দ্রকে।

ধৃত নারায়ণের বিরুদ্ধে ধর্ষণ ও শিশু নির্যাতনের অভিযোগ রয়েছে। চলতি বছরের গত ২৯ সেপ্টেম্বর নারায়ণ চন্দ্র সহ আরও ১৮ জনের বিরুদ্ধে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অপহরণের মামলা করেন এক তরুণী।

তরুণী অভিযোগ করেছিলেন বিয়ের আশ্বাস দিয়ে ওই তরুণীকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করছিলেন ডুমুরিয়া উপজেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ। গত ২৭ জানুয়ারি রাতে ধর্ষণের অভিযোগ জানিয়ে ওই তরুণী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরদিন হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) সামনে থেকে কয়েকজন লোক জোর করে তাঁকে মাইক্রোবাসে তুলে নিয়ে যান। তরুণী অভিযোগ করেছিলেন, অভিযুক্ত ব্যক্তিরা প্রাক্তন ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের ঘনিষ্ঠ সহচর ও অনুসারী।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ। ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। এর আগে অবশ্য,  তিনি মৎস্য ও প্রাণিসম্পদের দপ্তর সামলেছেন। ২০১৪ সালের ১২ জানুয়ারি তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন।

Published by:

Share Link:

More Releted News:

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

গান-বাজনার উল্লাসের মাঝেই যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৫

তারেকের জমানায় মবের মুল্লুক, কুষ্টিয়ায় হামলা চালিয়ে পীরকে পিটিয়ে হত্যা মৌলবাদীদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ