বাংলাদেশে শুরু তালিবান রাজ! মাঝপথে বন্ধ করে দেওয়া হল নাটক

তিনি বলেন, বিক্ষোভকারীদের অনেক থামানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। এই নাটক না থামালে বিক্ষোভকারীরা সবকিছু জ্বালিয়ে দেওয়ার হুঙ্কার দেন। সেই কারণেই নাটক মাঝপথে বন্ধ করতে বাধ্য হন পরিচালক।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশে শুরু তালিবানি রাজ! মাঝপথেই বন্ধ করে দেওয়া হল নাটক। ঘটনাটি ঘটেছে, গতকাল শনিবার (২ নভেম্বর) সন্ধ্যা ৭টায়। যেখানে নাটকটি চলাকালীনই থামিয়ে দিতে বাধ্য হলেন নতুন মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ। এদিন শিল্পকলা আকাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে ‘নিত্যপুরাণ’ নাটকের শো চলছিল। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন করেন মাসুম রেজা। জানা গিয়েছে, ফেসবুকে কটূক্তি’র জের ধরেই নাটকটি নিয়ে বিক্ষোভ শুরু হয়। এরপরেই থামিয়ে দেওয়া হয় নাটক। এমনকী নাটকের শো শুরুর আগে শিল্পকলার গেটে বিক্ষোভকারীরা নাটক বন্ধের জন্য ব্যানার ঝুলিয়ে দেয়। এরপর তারা ‘দেশ নাটক’র দলনেতা এহসানুল এজাজ বাবুকে নাটকটি বন্ধ করে দিতে বলেন। তবে কি এমন ছিল এই নাটকে, যা নিয়ে এত বিক্ষোভ?

জানা গিয়েছে, সম্প্রতি ফেসবুকে বর্তমান সরকার নিয়ে কটাক্ষ করেছিলেন ‘দেশ নাটক’-এর দলনেতা এহসানুল এজাজ। তা নিয়েই এত ঝামেলা। এমনকী এক পর্যায়ে শিল্পকলার প্রধান সৈয়দ জামিল সেখানে গিয়ে মধ্যস্থতার চেষ্টা করেছিলেন। এবং বিক্ষোভকারীদের কিছুতেই শান্ত করতে পারছিলেন না। বাধ্য হয়ে তিনি মঞ্চে উঠে নাটক থামিয়ে দেন। তিনি বলেন, বিক্ষোভকারীদের অনেক থামানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। এই নাটক না থামালে বিক্ষোভকারীরা সবকিছু জ্বালিয়ে দেওয়ার হুঙ্কার দেন। সেই কারণেই নাটক মাঝপথে বন্ধ করতে বাধ্য হন পরিচালক। এ বিষয়ে তিনি আরও বলেছেন, আজ নিত্যপুরাণ নাটকের শো ছিল। যখন তাঁরা টিকিট বিক্রি করছিলেন, সেই সময় ওখানে প্রায় ২০-২২ জন এসে একটা ব্যানার টানান।

যেখানে লেখা ছিল, ‘দেশ নাটক’র বাবুকে আমাদের হাতে তুলে দিন।’ বিষয়টি নাটকের পরিচালককে জানালে তিনি দ্রুতই এসে তাঁদের শান্ত করেন। এরপর শো শুরু হলেও ঘটনা থামেনি। কিছুক্ষণ পরে আবারও একই দাবি তুলতে থাকেন বিক্ষোভকারীরা, কিন্তু শেষ পর্যন্ত মঞ্চে উঠে পরিচালক ঘোষণা করেন যে, তাঁরা খুবই দুঃখিত, এটার জন্য লজ্জিত যে- তাঁরা এই শো টা এখানেই বন্ধ করছেন। নয়তো রক্তযুদ্ধ বাধবে। বিষয়টি রীতিমতো তালিবানি শাসনের প্রতি রূপ। গত জুলাই-অগস্টে ছাত্র আন্দোলনে অগ্নিগর্ভ ছিল বাংলাদেশ। এরপর অবস্থার বেগতিক দেখে প্রধানমন্ত্রীর পদ ত্যাগ করে শেখ হাসিনা দেশ ছেড়ে পালায়। এরপর থেকেই  বাংলাদেশে অরাজকতা চলছে।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা