চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অবিশ্বাস্য! হাওয়ালার মাধ্যমে এক বছরে বিদেশে পাচার ৭৫ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশে বহু মানুষ অনাহারে দিন কাটাচ্ছেন। সংসার চালাতে নাকানিচোবানি খাচ্ছেন। অথচ গত এক বছরে প্রশাসনের নাকের ডগায় হাওয়ালার মাধ্যমে বিদেশে পাচার হয়েছে ৭৫ হাজার কোটি টাকা। গত চার মাসেই পাচার হয়েছে ২৫ হাজার কোটি টাকা। এমনই তথ্য ফাঁস করেছেন সিআইডি (Criminal Investigation Department) প্রধান মোহাম্মদ আলী মিয়া (Mohammad Ali)। ওই চাঞ্চল্যকর তথ্য ফাঁস হতেই শেখ হাসিনা সরকারকে আক্রমণের রাস্তায় হেঁটেছে বিরোধী দল বিএনপি (BNP)। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের (Mirza Fakhrul Islam Alamgir) অভিযোগ, ‘শাসকদল আওয়ামী লীগ নেতারা তোলাবাজি আর দুর্নীতির নামে যে হাজার-হাজার কোটি টাকা লুঠ করেছেন, তাই বিদেশে পাঠানো হয়েছে।’

গত কয়েক মাস ধরেই দেশে বৈদেশিক মুদ্রার ভাণ্ডার (Foreign Reserve Fund) তলানিতে গিয়ে ঠেকেছে। ডলারের সঙ্কটের কারণে বিলাসবহুল পণ্য আমদানির উপরে নিষেধাজ্ঞা জারি হয়েছে। ডলারের সঙ্কটের কারণ অনুসন্ধানের দায়িত্বভার দেওয়া হয়েছিল সিআইডিকে। তদন্তে নেমেই কার্যত গোয়েন্দা আধিকারিকদের চক্ষু চড়কগাছ। তদন্তে উঠে আসে বিদেশে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের বৈদেশিক মুদ্রা পাঠানোর ক্ষেত্রে যেমন বাধা দেওয়া হয়েছে, তেমনই হাওয়ালার মাধ্যমে প্রচুর ডলার বিদেশে পাচার করা হয়েছে।

বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে সিআইডি প্রধান জানান, বিকাশ, নগদ, রকেট ও উপায় সহ একাধিক মোবাইল ভিত্তিক আর্থিক সেবা প্রদানকারী (Mobile Financial Services) সংস্থার মাধ্যমে গত এক বছরে বিদেশে ৭৫ হাজার কোটি টাকা পাচার করা হয়েছে। গোটা দেশে প্রায় পাঁচ হাজার এজেন্টের মাধ্যমে ওই বিপুল পরিমাণ টাকা পাচার করা হয়েছে। ইতিমধ্যে হাওয়ালার মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগে মোট ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে নগদ ১০ লাখ ৪৬ হাজার ৬৮০ টাকা, চার সিমে তিন কোটি ৪৬ লাখ ৪৭ হাজার ২২৯ ইলেকট্রনিক মানি এবং ৩৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।  ঘটনায় মোট চারটি মামলা দায়ের করা হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

গান-বাজনার উল্লাসের মাঝেই যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৫

তারেকের জমানায় মবের মুল্লুক, কুষ্টিয়ায় হামলা চালিয়ে পীরকে পিটিয়ে হত্যা মৌলবাদীদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ