চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হাসিনা জমানায় নিয়োগ পাওয়া বাংলাদেশ পুলিশ প্রধান বরখাস্ত

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেখ হাসিনা সরকারের অবসানের পর থেকেই ধীরে-ধীরে পাকিস্তানপন্থীদের কব্জায় চলে যেতে শুরু করেছে বাংলাদেশ। মঙ্গলবার রাতেই দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে পাকিস্তানপ্রেমী এবং মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী মুহাম্মদ ইউনূসের নাম চূড়ান্ত করা হয়েছে। আর তার পরেই শুরু হয়েছে আওয়ামী লীগ সরকারের সময়ে নিয়োগ পাওয়াদের ছেঁটে ফেলার কাজ।

রাতেই জনপ্রশাসন মন্ত্রকের তরফ থেকে বাংলাদেশ পুলিশের প্রধানের পদ থেকে অপসারিত করা হয়েছে আবদুল্লাহ আল নোমানকে। অবসরের পরেও ফের এক বছরের জন্য তাঁকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল আওয়ামী লীগ সরকার। কোটা সংস্কার আন্দোলনের সময়ে যথেষ্টই সংবেদনশীলতা দেখিয়েছিলেন পোড় খাওয়া পুলিশ আধিকারিক। কিন্তু কর্মদক্ষতার মূল্য দেওয়া হল না। শুধুমাত্র শেখ হাসিনার জমানায় নিয়োগ পাওয়ার কারণেই বরখাস্ত করা হল তাঁকে। নয়া পুলিশ প্রধান হিসাবে নিয়োগ পেয়েছেন বিএনপি এবং জামায়াত ইসলামী শিবিরের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত ময়নুল ইসলাম। বর্তমানে সুপার নিউমারারি (সংখ্যাতিরিক্ত) অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ময়নুল ইসলাম ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল ঢাকার কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এর আগে এদিন দুপুরেই বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদে ব্যাপক রদবদল করা হয়। বিএনপি এবং জামায়াত ঘনিষ্ঠ আধিকারিকদের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়। পাশাপাশি চাকরি থেকে বরখাস্ত করা হয় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসাবে পরিচিত মেজর জেনারেল জিয়াউল হাসানকে। সূত্রের খবর, চাকরি বাঁচাতে একাধিক পুলিস আধিকারিক ও আমলা ইতিমধ্যেই ডিগবাজি খেয়ে বিএনপি এবং জামায়াত শীর্ষ নেতাদের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা চালাচ্ছেন।

Published by:

Share Link:

More Releted News:

বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

জীবন বাঁচাতে সম্পত্তি বেচে ভারতে আসার পথে খুন হিন্দু ব্যবসায়ী

‘শেখ মুজিবকে প্রাপ্য সম্মান দিতে হবে ‘, ভিন্ন সুর চট্টগ্রামের বিএনপি মেয়রের

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ভিমরুলের আক্রমণ থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ বৃদ্ধের, তারপর যা হল…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ