ইসকনকে নিষিদ্ধ করতে রাজি হল না বাংলাদেশ হাইকোর্ট, জোর ধাক্কা মুসলিম জঙ্গি-মৌলবাদীদের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: জোর ধাক্কা খেল মুসলিম মৌলবাদী ও জঙ্গিরা। হিন্দু ধর্মীয় সংগঠন ইসকনকে নিষিদ্ধ করার আর্জি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, সরকারের তরফে ইতিমধ্যেই চটগ্রাম হিংসা নিয়ে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। ফলে এ বিষয়ে আদালত হস্তক্ষেপ করবে না। তার পরেও আবেদনকারী জোরাজুরি করলে বিচারপতি দেবাশিস রায়চৌধুরী বলেন, ‘বাংলাদেশের মানুষ সৌহার্দ্যপূর্ণ। এ বিষয়ে আবেদনকারীর দুশ্চিন্তার কোনও কারণ নেই।’ আইনজীবী ও রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, হাইকোর্টের নির্দেশ জঙ্গি ও মুসলিম মৌলবাদীদের মুখে বিরাশি সিক্কার থাপ্পড় কষিয়েছে।’

গত মঙ্গলবার (২৬ নভেম্বর) ইসকন সংগঠক তথা চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে চিন্ময় প্রভুকে জেলে পাঠানোর আদেশ দেওয়ার পরেই ক্ষোভে ফেটে পড়েন তাঁর অনুসারীরা। পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। দু’পক্ষের সংঘর্ষে চট্টগ্রাম আদালতের এক আইনজীবী প্রাণ হারান। আর ওই ঘটনাকে হাতিয়ার করে আসরে নামে মুসলিম মৌলবাদী এবং হিন্দু নিধনের দায়িত্ব পালন করা সারজিস আলম-হাসনাত আবদুল্লাহর মতো জঙ্গি নেতারা। হিন্দুদের সবক শেখাতে ইসকনকে নিষিদ্ধের আর্জি জানিয়ে মামলা দায়ের করে। গতকাল বুধবার (২৭ নভেম্বর) মামলার শুনানিতে এ বিষয়ে সরকারের অবস্থান জানানোর নির্দেশ দেয় বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর ডিভিশন বেঞ্চ।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) মামলার শুনানিতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আসাদ উদ্দিন জানান, ‘চট্টগ্রামে অশান্তির ঘটনায় কঠোর অবস্থান নিয়েছে সরকার। এখনও পর্যন্ত এই ঘটনায় তিনটি মামলা হয়েছে। একটিতে ১৩ জন, একটিতে ১৪ জন এবং আরেকটিতে ৪৯ জনকে আসামি করা হয়েছে। এছাড়া এখনও পর্যন্ত ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। সিসিটিভি দেখে আরও ছয় জনকে শনাক্ত করা হয়েছে। পুলিশ তৎপর রয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। আরও অনেক তথ্য মিলবে বলে আশা করা হচ্ছে। সরকার যেহেতু কঠোর পদক্ষেপ নিয়েছে, তাই আদালতের হস্তক্ষেপের প্রয়োজন নেই।’ এর পরেই ইসকনকে নিষিদ্ধের আর্জি জানিয়ে দায়ের মামলা খারিজ করে দেন বিচারপতিরা। হিন্দু ধর্মীয় সংগঠনটিকে নিষিদ্ধ করা হবে কিনা, তা নিয়ে সিদ্ধান্তের ভার সরকারের উপরেই ছাড়েন।

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল