বাংলাদেশে দুর্গাপুজোয় মণ্ডপ ও মন্দির পাহারা দেবে মাদ্রাসা ছাত্ররা, আতঙ্কিত হিন্দুরা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেখ হাসিনা জমানা বদলের পরেই বাংলাদেশ জুড়ে শুরু হয়েছে হিন্দু খেদাও ও হিন্দু নির্যাতন যজ্ঞের। একের পর এক হিন্দু শিক্ষক, চিকি‍ৎসক, আমলা ও পুলিশ আধিকারিককে চাকরি থেকে বরখাস্ত করে চলেছে পাকিস্তানের দোসর মুহাম্মদ ইউনূসের সরকার। ভাঙচুর চলছে হিন্দুদের বাড়ি-দোকান এবং মন্দিরে। মৌলবাদীদের নির্যাতন থেকে বাঁচতে সাধের ভিটে ছেড়ে হিন্দু সম্প্রদায়ের অনেকে পাড়ি জমাচ্ছেন ভারতে। সামনেই হিন্দুদের বড় পার্বণ দুর্গাপুজো। আদৌ এ বছর ধুমধামের সঙ্গে দুর্গাপুজো পালন করা যাবে কিনা, তা নিয়ে যথেষ্টই চিন্তিত হিন্দু ধর্মাবলম্বীরা। ফের পুজোর সময়ে বিভিন্ন মন্দির ও মণ্ডপে হামলা চলতে পারে বলে মনে করছেন তাঁরা। তবে শনিবার হিন্দু ধর্মাবলম্বীদের আশ্বস্ত করার চেষ্টা করেছেন ধর্ম উপদেষ্টা তথা কুখ্যাত ধর্মীয় মৌলবাদী হিসাবে পরিচিত আ ফ ম খালিদ হোসেন।

শনিবার রাজশাহীর ইসলামিক ফাউন্ডেশন পরিদর্শন শেষে বিশিষ্টজনদের সঙ্গে এক বৈঠকে ধর্ম উপদেষ্টা জানিয়েছেন, ‘আসন্ন দুর্গাপুজোয় হিন্দুদের মন্দির ও মণ্ডপের পাহারায় থাকবেন মাদ্রাসার ছাত্ররা। কোনও হামলা ও নাশকতা যাতে না হয়, তার জন্যই মাদ্রাসা ছাত্রদের মণ্ডপ পাহারার কাজে নিয়োগ করা হচ্ছে।’ তবে এর পরেই তিনি ৫ অগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পরে দেশ জুড়ে চলা হিন্দু নিধন যজ্ঞের ঘটনায় মাদ্রাসা ছাত্র কিংবা মুসলিম মৌলবাদীরা জড়িত নয় বলে দাবি করেছেন। হামলার দায় চাপিয়েছেন আওয়ামী লীগ নেতা-কর্মীদের উপরে। শুধু তাই নয়, ৫ অগস্টের পরে দেশ জুড়ে হিন্দুদের চেয়েও মুসলিমদের উপরে বেশি হামলা হয়েছে বলে এক হাস্যকর যুক্তি উত্থাপন করেছেন।

দুর্গাপুজোয় মন্দির ও মণ্ডপ পাহারায় মাদ্রাসার ছাত্ররা থাকবেন শুনেই আতঙ্কিত হয়ে পড়েছেন হিন্দু সম্প্রদায় ও বিভিন্ন হিন্দু সংগঠনের নেতারা। তাঁদের কথায়, ‘এ তো বিড়ালকেই মাছ পাহারা দেওয়ার দায়িত্ব দেওয়া। মাদ্রাসার ছাত্র নামিয়ে আসলে হিন্দু মেয়েদের জোর করে ধরে নিয়ে ধর্মান্তকরণের নয়া ষড়যন্ত্র চলছে। বিভিন্ন জায়গায় মণ্ডপ ও মন্দির পাহারার নাম করে মাদ্রাসার ছাত্ররাই ভাঙচুর করেছে। হিন্দুরা যাতে স্বাভাবিকভাবে উ‍ৎসবে মেতে উঠতে না পারে, তার জন্যই মাদ্রাসার ছাত্রদের মতো জঙ্গিদের কাজে লাগানো হচ্ছে।’

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা