ঢাকার তাঁতীবাজারে পুজোমণ্ডপে পেট্রল বোমা-ছুরি নিয়ে হামলা, আহত ৪

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান-সহ তিন বাহিনীর প্রধান শুক্রবার সন্ধ্যায় রমনা কালী মন্দিরে গিয়ে হিন্দুদের নির্ভয়ে উ‍ৎসব পালনের অনুরোধ জানিয়েছিলেন। আর তার ঘন্টা দুয়েকের মধ্যেই তাঁতীবাজারের দুর্গাপুজোর মণ্ডপে পেট্রল বোমা ও ছুরি নিয়ে হামলা চালাল দুষ্কতীরা। ভাগ্যক্রমে পেট্রল বোমা বিস্ফোরিত না হলেও ছুরির আঘাতে মণ্ডপের চার স্বেচ্ছাসেবক আহত হয়েছে। ওই ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েছেন হিন্দুরা। যদিও পুলিশ ওই হামলাকে ছিনতাইয়ের ঘটনা আখ্যা দিয়ে বিষয়টি লঘু করার চেষ্টা চালাচ্ছে। বিএনপি এজেন্ট হিসাবে পরিচিত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অন্যতম নেতা সন্তোষ শর্মাও এ বিষয়ে মুখ খোলেননি।

পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, এদিন পুরনো ঢাকার তাঁতীবাজারের পুজোমণ্ডপের সামনে প্রথমে হিন্দু মহিলা দর্শনার্থীদের উদ্দেশ্য করে কটূক্তি করে দুষ্কৃতীরা।অশালীন ভাষায় গালিগালাজ করা হয়। এক মহিলা প্রতিবাদ করলে তাঁর শ্লীলতাহানির চেষ্টা চালায় দুষ্কৃতীদের দল। এমনকি মহিলার গলায় থাকা সোনার চেন ধরে টানাটানি করে। আক্রান্ত মহিলার আর্ত চি‍ৎকার শুনে মণ্ডপ থেকে ছুটে আসেন স্বেচ্ছাসেবকরা। সেই সময় মণ্ডপ লক্ষ্য করে পেট্রল বোমা নিক্ষেপ করে দুষ্কৃতীরা। কিন্তু ভাগ্যক্রমে ওই বোমা বিস্ফোরিত হয়নি।

তাতেও দমেনি দুষ্কৃতীর দল। প্রকাশ্যেই ছুরি বের করে এলোপাথাড়ি হামলা চালাতে শুরু করে। অনেক দর্শনার্থী প্রাণ ভয়ে পালাতে শুরু করেন। পুলিশও হামলা থেকে বাঁচতে কার্যত মণ্ডপের এক পাশে রাখা টেবিলের তলায় লুকিয়ে পড়ে। দুষ্কৃতীদের ছুরির আঘাতে চার জন স্বেচ্ছাসেবক গুরুতর আহত হয়েছেন। তাঁরা হলেন ঝন্টু (৪৫), সাগর (৩৮), খোকন (৩৫) ও বৃত্ত (২৬)। আহতদের মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।বেশ কয়েকজন দুষ্কৃতী পালিয়ে গেলেও তিনজনকে ধরে ফেলে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা। ধৃতদের কাছ থেকে ছুরিও উদ্ধার হয়েছে। ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েন পুজোর আয়োজক ও হিন্দু দর্শনার্থীরা। যদিও ঢাকার কোতোয়ালি থানার ওসি এনামুল হোসেন পুজোমণ্ডপে হামলার ঘটনাকে ছিনতাইবাজদের কাজ বলে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা