ধর্মীয় অনুভূতিতে কেউ আঘাত করতে পারবে না, কড়া বার্তা শেখ হাসিনার

দশমীর দিন দুর্গাপ্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রায় সতর্ক থাকার জন্য হিন্দু সম্প্রদায়ের কাছে আর্জি জানিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: চলতি বছরে এখনও পর্যন্ত শান্তিপূর্ণভাবেই দেশজুড়ে দুর্গাপুজো (Durga Pujo) উদযাপিত হয়েছে। আর শান্তিপূর্ণভাবে পুজো উদযাপিত হওয়ায় অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Bangladesh Prime Minister Sk Hasina)। তবে আগামিকাল বুধবার দশমীর দিন দুর্গাপ্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রায় সতর্ক থাকার জন্য হিন্দু সম্প্রদায়ের কাছে আর্জি জানিয়েছেন। সেই সঙ্গে স্পষ্ট বার্তা দিয়েছেন, ‘মানুষ যে ধর্মেরই হোক না কেন তার ধর্মীয় অনুভূতি নিয়ে কেউ কথা বলতে পারবে না, তার ধর্মীয় অনুভূতিতে কেউ আঘাত করতে পারবে না।’

মঙ্গলবার বিকেলে গণভবন (Ganobhawan) থেকে ঢাকেশ্বরী মন্দিরে (Dhakeswary Temple) হিন্দু সম্প্রদায়ের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময়ের সময়ে তিনি বলেন, ‘সব ভেদাভেদ ভুলে বাঙালিরা সবসময় সব ধর্মের অনুষ্ঠান-উৎসবে শামিল হয়। প্রতি উৎসবে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে উৎসব উদযাপন করি। যে কারণে বলি ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার। সবার উৎসবই আমরা সম্মিলিতভাবে করে থাকি। বাংলাদেশ সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে যারা জন্মগ্রহণ করেছেন, যারা বসবাস করেন বা বাংলাদেশের নাগরিক, সে যে ধর্মেরই হোক না কেন যার যার ধর্ম সমানভাবে পালন করবে।’

দুর্গাপুজোয় হামলা কিংবা দেশের বিভিন্ন প্রান্তে হিন্দু সম্প্রদায়ের উপরে আক্রমণের ঘটনা নিয়ে প্রশাসনকে ভুল না বোঝার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ আমরা সব সময় চেষ্টা করি আমাদের এই দেশটা যেন সব সময় অসাম্প্রদায়িক চেতনা নিয়ে চলতে পারে। কোথায়ও কোনও দুর্ঘটনা হলে পরে সেটাকে খুব বড় করে না দেখে তার বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সে বিষয়টিকে আপনাদের নজর দিতে অনুরোধ করব। সেই সঙ্গে সঙ্গে আপনাদের সহযোগিতাও চাইব।’ মহালয়ার দিন পঞ্চগড়ে নৌকাডুবির ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনাও জানান শেখ হাসিনা।

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল