স্বস্তি, ৯৬ দিন বাদে থমকে দাঁড়াল করোনার মৃত্যুমিছিল

গত বছরের ৯ ডিসেম্বর শেষবারের মতো মারণ ভাইরাসে মৃত্যুহীন দিনের সাক্ষী থেকেছিল দেশবাসী।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: অবশেষে মিলল স্বস্তি। টানা ৯৬ দিন বাদে করোনায় মৃত্যুশূন্য দিন দেখল বাংলাদেশ। গত বছরের ৯ ডিসেম্বর শেষবারের মতো মারণ ভাইরাসে মৃত্যুহীন দিনের সাক্ষী থেকেছিল দেশবাসী। তার পর থেকে শুরু হয়েছিল মৃত্যুমিছিল। সময় যত গড়িয়েছে, ততই বেড়েছে মৃত্যুমিছিলের সারি।

মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে প্রকাশিত দৈনিক করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় নতুন করে ১৪ হাজার ৪৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে এক দশমিক ৫৮ শতাংশে। নতুন করে আরও ২১৭ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। নতুন করে কেউ মারা না যাওয়ায় করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ১১২ জনেই রয়েছে।’

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্তের হদিশ মিলেছিল। তার আটদিন বাদে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছিল। তার পরে বেশ কয়েকদিন মৃত্যুহীন ছিল দেশ। শেষ পর্যন্ত ৪ এপ্রিল থেকে শুরু হয় মারণ ভাইরাসের মৃত্যু মিছিল। সেই মিছিল থমকে দাঁড়িয়েছিল এক বছর সাত মাস ১৬ দিন পরে ২০২১ সালের ২০ নভেম্বর। তার পরে ফের শুরু মৃত্যুমিছিল।  গত বছরের ৯ ডিসেম্বর করোনায় কারও প্রাণহানি হয়নি। কিন্তু সেই স্বস্তি বেশিদিন স্থায়ী হয়নি। পরের দিন থেকে ফের শুরু হয়েছিল মৃত্যুমিছিল।’

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক পথচারীকে পিষল ট্রাক, মৃত ৭

ধনতেরাস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরাসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?