বাংলাদেশের নয়া অগ্নিকন্যা ঊর্মির বিরুদ্ধে জারি সমন, ক্ষুব্ধ সাধারণ মানুষ

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ‘তালিবানি’ শাসকদের জমানায় মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলায় আগেই চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল অগ্নিকন্যা তথা লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মিকে। আর তার ২৪ ঘন্টা যেতে না যেতেই বাংলাদেশের নয়া অগ্নিকন্যার বিরুদ্ধে সমন জারি করল ঢাকার এক আদালত। আজ মঙ্গলবার (৮ অক্টোবর) কোটা সংস্কার আন্দোলনে নিহতদের নিয়ে কটূক্তি করার অভিযোগ তুলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তথা জামায়াত ইসলামীর আইনজীবী সেলের প্রাক্তন নেতা জাকির হোসেনের এজলাসে মামলা দায়ের করা হয়েছিল। ওই মামলায় আগামী ২৮ নভেম্বর ঊর্মিকে সশরীরে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারক।

 গত ৫ অগস্টের পরে বাংলাদেশে অলিখিতভাবে নিষিদ্ধ ঘোষিত হয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই সঙ্গে নিষিদ্ধ হয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস। সরকারের উপদেষ্টা পদে আসীন হয়েছে্ন জামায়াত ইসলামীর সশস্ত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের দুই শীর্ষ নেতা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। এমনকী মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হয়েছেন জঙ্গি সংগঠন হিযবুত তাহরী’র  নেতা মাহফুজ আলম। ওই তিন জনের ইন্ধনে মুক্তিযুদ্ধ বিরোধীদের দাপট শুরু হয়েছে। কিন্তু সেই দাপটের মধ্যেই মৌলবাদী ও মুক্তিযুদ্ধ বিরোধীদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মি।

সরকারি চাকরির পরোয়া না করে গত শনিবার সরাসরি বিদ্রোহ ঘোষণা করে নিজের ফেসবুকে তিনি লেখেন, ‘সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ। কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়। তবে একটা বিষয়ে আপনাকে ধন্যবাদ জানাতেই হয়। তুমি কে, আমি কে, রাজাকার, রাজাকার। আপনাদের এই শ্লোগানটা যে অক্ষরে অক্ষরে সত্য ছিল, এটা এত অল্প সময়ে দিনের আলোর মতো পরিস্কার করে দিয়েছেন। তার জন্য আপনাকে ধন্যবাদ জানাতে হয়।’

ওই বিদ্রোহের জেরে তড়িঘড়ি ঊর্মিকে ওএসডি করা হয়। যদিও তাতে ঘাবড়াননি বাংলাদেশের নয়া অগ্নিকন্যা। এ বিষয়ে পরে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘যদি আমার চাকরি চলে যায়, সমস্যা নেই। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু, এটা সত্য। রিসেট বাটন মুছে ফেলে অতীত মুছে ফেলা, এর মানে কি? তাহলে তো আমি মনে করি, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আমাদের দেশে সরকার হিসেবে আছে। আমার মনে হয়েছে, আমার দায়িত্বশীল জায়গা এটাই। বলা হচ্ছে জুলাই গণহত্যা, এগুলো সবই তদন্ত সাপেক্ষে, মীমাংসিত সত্য না। এখন পর্যন্ত প্রমাণিত হয়নি তো।’ ওএসডি হওয়ার পরেও দমে যাননি ঊর্মি। বরং সুর চড়িয়ে কোটা আন্দোলনের প্রথম শহিদ রংপুরের আবু সাঈদকে ‘সন্ত্রাসী’ আখ্যা দেন। আর তাতেই চটে যায় ইউনূস এবং তার সাগরেদ পাকিস্তানি ভৃত্যরা। তার জেরে সোমবার রাতে সাময়িক বরখাস্ত করা হয় তাঁকে। ঊর্মির বিরুদ্ধে এমন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানাজানি হতেই দেশ জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। অধিকাংশ নেটা নাগরিকই মার্কিন ভৃত্য মুহাম্মদ ইউনূস সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছে। যদিও শাস্তি পাওয়ার পরেও গলার শিরা আরও ফুলিয়ে ঊর্মি বলেছেন, ‘চাকরি যাওয়া নিয়ে চিন্তিত নয়। যতদিন বেঁচে থাকব, ততদিন মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে যাব।’

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা