দিল্লির উদ্বেগ বাড়িয়ে চিনের সঙ্গে সামরিক যোগাযোগ বাড়ানোর সিদ্ধান্ত ইউনূস সরকারের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মোদি সরকারকে চাপে রাখতে এবার চিনের সঙ্গে সামরিক যোগাযোগ বাড়ানোর সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার। বাংলাদেশ সেনাবাহিনীতে চিনের তৈরি সমরাস্ত্র কেনার পাশাপাশি সেনা সদস্যদের চিনা লাল ফৌজ দিয়ে প্রশিক্ষণ দেওয়ানোরও পরিকল্পনা নিয়েছে মুহাম্মদ ইউনূসের সরকার। আজ সোমবার (১৪ অক্টোবর) রাজধানীর এক হোটেলে ‘বাংলাদেশ-চিন সম্পর্ক’ নিয়ে এক আলোচনায় চিনের সঙ্গে সামরিক যোগাযোগ বাড়ানোর কথা ঘোষণা করেছেন বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন। কূটনৈতিক মহল মনে করছে, ‘দিল্লিকে চাপে রাখতেই চিনের সঙ্গে সামরিক যোগাযোগ বাড়ানোর কথা ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার।’

এদিন আলোচনা সভায় বাংলাদেশে নিযুক্ত চিনের রাষ্ট্রদূতের উদ্দেশে বিদেশ উপদেষ্টা অনুরোধ জানান, বেজিং-সহ চিনের ব্যবসায়ীরা যাতে আরও বেশি মাত্রায় বাংলাদেশি পণ্য আমদানি করে সে বিষয়ে যেন উদ্যোগ নেওয়া হয়। তাছাড়া বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মায়ানমারে ফেরানোর জন্য চিন সরকারের বিশেষ সহযোগিতাও চান তিনি। ভারত বিদ্বেষী এবং পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের অন্যতম এজেন্ট দেবপ্রিয় ভট্টাচার্য বাংলাদেশকে চিনের হাতে তুলে দেওয়ার পক্ষে সওয়াল করেম। সেই সঙ্গে সংযোগযুক্ত কর্ণফুলী সুড়ঙ্গের অর্থনৈতিক উপযোগিতা বাড়াতে চট্টগ্রামের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে চিনের উদ্যোগ বাড়ানোরও কথা বলেন।

আলোচনা সভায় চিনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, ‘ঢাকা-বেজিং সম্পর্ক আগের মতোই অব্যাহত থাকবে। বাংলাদেশের যে কোনও সঙ্কটে পাশে ছিল চিন। কোভিড কিংবা জুলাই আন্দোলনেও চিনা সংস্থাগুলি বাংলাদেশ ছেড়ে যাননি। সব প্রকল্প সময়মতো শেষ হয়েছে।’ মোদি সরকারকে চাপে রাখতে কট্টর ভারত বিদ্বেষী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতারও আশ্বাস দিয়েছেন চিনা রাষ্ট্রদূত।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা