Bangladesh: পথের কাঁটা সরাতে বৃদ্ধা শ্বাশুড়িকে খুন করে সিন্দুকে লাশ লুকিয়ে রাখল বৌমা

Share:

নিজস্ব প্রতিনিধি : শ্বাসরোধ করে নিজের শ্বাশুড়িকে হত্যা করার অভিযোগে গ্রেপ্তার বৌমা। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় নয়াডাঙ্গী গ্রামে। রবিবার(৬ অক্টোবর) রাত্রে নিজ বাড়ির শ্বয়ন কক্ষের সিন্দুকের ভিতর থেকে উদ্ধার হয়েছে বৃ্দ্ধার মৃতদেহ। নিহত বৃ্দ্ধার নাম হায়াতুন নেশা, বয়স ৬৫। এই ঘটনায় তদন্তে নামে পুলিশ।শেষ পর্যন্ত ছেলের বউ রুনা বেগম ও ছেলের শ্বাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে শ্বাসরোধ করে হায়াতুন নেশাকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় তদন্ত এখনও চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিংগাইর উপজেলার পৌর এলাকার নয়াডাঙ্গী গ্রামের প্রবাসী আব্দুল খালেকের মা ও পুত্রবধূ দুজনে নিজ বাড়ি এক’তলা বিল্ডিংয়ে বসবাস করত। মাঝে মধ্যে বউ রুনা বেগম না বলে অন্যত্র চলে যায়। এই নিয়ে শ্বাশুড়ির সাথে কথা কাটাকাটি হয়। শনিবার (৫ অক্টোবর) বউ- শ্বাশুড়ির মধ্যে তুমুল ঝগড়া চলে। এরপর থেকেই শ্বাশুড়ি নিখোঁজ ছিল। রবিবার সকালে বৃদ্ধার পুত্রবধূ তার দিদার বাড়ি চলে যান। এদিকে, বাড়িতে কোনো সাড়া শব্দ না পেয়ে হায়াতুন নেশাকে খোঁজাখুঁজি করতে থাকেন তাঁর পরিজনেরা। সন্ধ্যায় ওই গৃহবধূ তারঁ মাকে নিয়ে শ্বশুরবাড়িতে হাজির হন। কিন্তু তখনও পর্যন্ত কোন খোঁজ ছিল না হায়াতুনের। এরপরে এলাকাবাসীর সন্দেহ হলে পুলিশে খবর দেয়।

এই ঘটনায় সিংগাইর থানার ওসি জানান, রবিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে পৌর এলাকার নয়াডাঙ্গী এলাকার প্রবাসী আব্দুল খালেকের(ছেলে)বাড়ির সিন্দুক থেকে তাঁর মায়ের মৃতদেহ উদ্ধার করা হয়। একইসঙ্গে ওসি আরও জানায়, ওই গ্রামের প্রবাসী আব্দুল খালেকের মা ও বউ একইসঙ্গে থাকতেন। মাঝে-মধ্যে বউ-শাশুড়ির ঝগড়া হত। শনিবার সন্ধ্যায় দুজনের মধ্যে ঝগড়া হয়। এরপর থেকেই নিঁখোজ ছিল হায়াতুন নামের ঐ বৃ্দ্ধা।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে শাশুড়িকে হত্যা করে লাশ সিন্দুকের ভেতর লুকিয়ে রাখার কথা স্বীকার করেন বৌমা। পরে এলাকাবাসীর খবরে পুলিশ ঘটনাস্থলে আসে। সিন্দুকের ভেতর থেকে হায়াতুন নেশার মৃতদেহ উদ্ধার করে। পুলিশ আরও জানান, মৃতদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ছেলের বউ ও তাঁর মাকে আটক করা হয়েছে।

 

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা