পাকিস্তান ভাঙার শাস্তি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করল ‘রাজাকার’ ইউনূসের সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পাকিস্তান ভাঙার শাস্তি হিসাবে স্বাধীনতা লড়াইয়ের নেতৃত্ব দেওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করল রাজাকার মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার। পাশাপাশি দেশজুড়ে থাকা আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকদের গণহারে গ্রেফতার করে জেলে পোরারও নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার (১০ মে) ইউনূসের নেতৃত্বে রাজাকার পরিষদের সভা শেষে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।এর আগে ২০২৪ সালের ২৩ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে আওয়ামী লীগের শাখা সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করেছিল রাজাকার সরকার।

গত ৫ অগস্ট সেনা বিদ্রোহের মুখে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর তার পরেই নখদাঁত বের করে ঝাঁপিয়ে পড়ে একাত্তরের মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী জামায়াত ইসলামী-সহ রাজাকারদের দল। অন্তবর্তী সরকারের প্রধান হন একাত্তরের গণহ্যাকারী পাক বাহিনীর দোসর মোল্লা মুহাম্মদ ইউনূস। বেছে-বেছে মুক্তিযুদ্ধ বিরোধী এবং রাজাকার পরিবারের সন্তানদের উপদেষ্টা পরিষদে বসানো হয়। প্রধান বিচারপতি, অ্যাটর্নি জেনারেল থকে শুরু করে মন্ত্রিপরিষদ সচিব-স্বরা্ষ্ট্র সচিবের মতো গুরুত্বপূর্ণ পদে বসানো হয় পাকিস্তানপন্থী ও মুক্তিযুদ্ধ বিরোধীদের। নিষিদ্ধ করা হয় একাত্তরের লড়াইয়ের প্রধান শ্লোগান ‘জয় বাংলা’ ও স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। গত ৫ ফেব্রুয়ারি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় মুক্তিযুদ্ধের সুতিকাগার তথা বঙ্গবন্ধু শেখ মুজিবের ৩২ নম্বর ধানমন্ডির বাড়ি।

গত কয়েকদিন ধরেই পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের নির্দেশে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাস্তায় নেমেছিল মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকার বাহিনী। সিদ্ধান্ত নিতে সন্ধেয় ‘যমুনা’য় বৈঠকে বসে রাজাকার পরিষদ। সেখনেই পূর্বপরিকল্পনা অনুযায়ী আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্তে সিলমোহর দেওয়া হয়। আন্দোলনকারীদের জানিয়ে দেওয়া হয়, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। পরে লোকদখানো সাংবাদিক সম্মেলনে রাজাকার পরিষদের পাঁচ সদস্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। রাজাকার পরিষদের মুখপাত্র তথা আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, ‘বাংলাদেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব রক্ষা, হাসিনা উচ্ছেদ আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তার স্বার্থেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলে বিপদে বিজেপি নেত্রী, বাড়ির গেটে শ্মশান সামগ্রী রেখে প্রাণনাশের হুমকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6