‘কাঁধ সমান জলে ডুবে শিশু’, বাংলাদেশে বানভাসি মানুষের পাশে চঞ্চল চৌধুরী, পরীমণি

বন্যা পরিস্থিতিতে সাধারণ মানুষের অবস্থা দেখে তাঁরাও যথেষ্ট উদ্বিগ্ন। বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে হেল্পলাইন নম্বর শেয়ার করে সকলকে সচেতন করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের ফাঁড়া যেন কাটছেই না। কোটা সংস্কার আন্দোলনের দরুণ মাসভর সংবাদের শিরোনামে ছিল বাংলাদেশ। শেখ হাসিনার পদত্যাগ, ভারতে পালিয়ে আসা, তাঁর গণভবন লুঠপাট থেকে বাংলাদেশের সহিংস আন্দোলন, হিন্দুদের উপর অত্যাচার, এতকিছু বাংলাদেশকে এতদিন ঘিরিয়ে ছিল। এখন পরিস্থিতি একটু ঠান্ডা হতে জলের তলায় বাংলাদেশ। প্রচণ্ড বন্যার কারণে ফের শিরোনামে বাংলাদেশ। প্রচণ্ড বৃষ্টিতে বাংলাদেশের পূর্বাঞ্চলের সীমান্তবর্তী জেলা গুলিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। টানা বৃষ্টিতে সিলেট, কুমিল্লা, ফেণী, লক্ষ্মীপুর সহ পূর্ব সীমান্ত লাগোয়া জেলাগুলি জলমগ্ন। জলের তলায় চলে গেছে অসংখ্য মানুষের ঘরবাড়ি। যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে লক্ষাধিক মানুষ।

তবে অধিকাংশ বাংলাদেশি এহেন বন্যার কারণ হিসেবে ভারতকে দায়ী করছে। ভারতই নাকি ইচ্ছে করে বাংলাদেশে বন্যা পরিস্থিতি তৈরি করেছে। কারণ ত্রিপুরায় গোমতী নদীর জলরাশি পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে প্লাবিত হচ্ছে। ওই দেশের একাংশের দাবি, ত্রিপুরার ডম্বুর জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধ খুলে দেওয়ার জন্যেই বন্যায় ডুবে গিয়েছে বাংলাদেশের পূর্বের জেলাগুলি। বৃহস্পতিবার বিদেশমন্ত্রক জানিয়েছে, গোমতী নদী দু’দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ার কারণেই বাংলাদেশ জলমগ্ন, কারণ গোমতী নদীর তীরবর্তী এলাকাগুলিতে কয়েকদিন ধরে বছরের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। বাংলাদেশের এমন ভয়ানক পরিস্থিতিতে উদ্বিগ্ন সাধারণ মানুষের পাশাপাশি তারকারাও। এমতাবস্থায় বাংলাদেশী তারকারাও বিভিন্ন সাহায্যের আশ্বাস দিয়ে ফেসবুক ভরাচ্ছেন। এবং বন্যা পরিস্থিতিতে সাধারণ মানুষের অবস্থা দেখে তাঁরাও যথেষ্ট উদ্বিগ্ন। বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে হেল্পলাইন নম্বর শেয়ার করে সকলকে সচেতন করেছেন।

অভিনেতা লিখেছেন, “আসুন…. আমরা সবাই বানভাসি মানুষের পাশে দাড়াই। সকলে সাবধান থাকুন, আবহাওয়া খুবই খারাপ। জলাবদ্ধতা বেশি হলে আশ্রয়কেন্দ্রে উপস্থিত হোন। বাড়িতে অবস্থান করতে পারলে, প্রয়োজনীয় শুকনা খাবার, পানি, স্যালাইন,মোম মজুত রাখুন। পারলে পাশের আশ্রয় কেন্দ্রে ও প্রতিবেশীদের শুকনা খাবার দিয়ে সাহায্য করুন।” অন্যদিকে বাংলাদেশের অন্যতম চর্চিত অভিনেত্রী পরীমণি একটি ছবি শেয়ার করে লিখেছেন,”আল্লাহ! কি করবো আমি! বুকের ভিতর দুমরে মুচরে যাচ্ছে। এই চোখের দিকে তাকিয়ে কি করে ঘুমাবো! আল্লাহ তুমি সহায় হও। কেউ নাই আর এখন…… আমি যাবো। আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে যা করার করবো ইনশাআল্লাহ।” ছবিতে একটি নিরীহ শিশুকে কাঁধ সমান জলে ডুবে থাকতে দেখা গিয়েছে। শিশুটির অসহায় চোখ দেখে আবেগপ্রবণ অভিনেত্রী নিজেও।

নদীর চর দখল করে বেআইনি রিসর্ট! সরব বিজেপি

জাতিসংঘে পাকিস্তানকে কড়া জবাব ভারতের, কাশ্মীর নিয়ে ‘মিথ্যা প্রচার’ বন্ধের বার্তা

অস্বস্তিকর গরমের মধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস! ভিজবে কোন কোন জেলা?

জুনে আসছে একাধিক স্মার্টফোন, কোন মডেল ঘিরে বাড়ছে উত্তেজনা জানেন?

শেষ চালেই বাজিমাত! নরওয়ে দাবায় খেতাব জিতলেন ২০ বছরের প্রজ্ঞানন্দ

ইবোলা-তে সবচেয়ে বেশি ঝুঁকিতে মহিলারা, উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আজ রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ইরানের উপকূলীয় রাডার স্থাপনায় হামলা আমেরিকার, বাড়ছে উত্তেজনা

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

মাইগ্রেনের সঙ্গে লুকিয়ে আছে বিপাকীয় সমস্যা, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

সুতির শাড়ি থেকে গামছা, তাপপ্রবাহে স্বস্তির ভরসা হোক ভারতীয় পোশাক

স্বাদে ও গন্ধে অনন্য, বিশ্বের সবচেয়ে মিষ্টি আম কোনটি জানেন?