পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেত্রীকে বিবস্ত্র করে মারধর, নীরব দর্শক পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী: অপরাধ মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাস আর বঙ্গবন্ধু শেখ মুজিবকে নেতা মানা। সেই অপরাধেই রবিবার রাজশাহী সরকারি মহিলা কলেজে পরীক্ষা দিতে আসা এক ছাত্রলীগ নেত্রীকে বিবস্ত্র করে মারধর করল বিএনপির মহিলা শাখার সমর্থকরা। গোটা ঘটনাই ঘটল সেনাবাহিনী ও পুলিশের সদস্যদের সামনে। বেধড়ক মার খেয়েও প্রহৃত ছাত্রলীগ নেত্রী শ্লোগান দিলেন ‘মুজিব তোমার স্মরণে, ভয় করি না মরণে’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’। মারধরের পরে হামলাকারীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নিয়ে উল্টে প্রহৃত ছাত্র লীগ নেত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। ওই ন্যক্কারজনক ঘটনার ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে। ছাত্রলীগ নেত্রীকে বিবস্ত্র করে মারধরের নিন্দা না করে সমর্থন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব তথা নব্য ‘রাজাকার’ বাহিনীর শীর্ষ নেতা শফিকুল আলম।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন পরীক্ষা দিতে রাজশাহী মহিলা কলেজে এসেছিলেন জান্নাতুল ফেরদৌস ওরফে পিয়া নামে এক ছাত্রলীগ নেত্রী। তিনি রাজশাহী কলেজের ডিগ্রি পাস কোর্সের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তাছাড়া রাজশাহী মহানগর ছাত্রলীগের পরিবেশবিষয়ক সম্পাদক পদে রয়েছেন। তাঁর বিরুদ্ধে গত ৭ সেপ্টেম্বর রাজশাহী কলেজের ইসলামের ইতিহাস (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী তথা জামায়াতের ছাত্র সংগঠন রুহুল আমিন বিস্ফোরক আইনে মামলা করেন। এদিন পরীক্ষা দিতে কলেজে আসেন পিয়া। ওই খবর পেয়েই বিএনপির সন্ত্রাসীরা কলেজে হাজির হন। পরীক্ষা চলাকালীন বিএনপির দুই মহিলা নেত্রী  শ্রেণিকক্ষে ঢুকে যান। সরাসরি গিয়ে জান্নাতুল ফেরদৌসকে চড় মারতে থাকেন এক নেত্রী। তখন প্রতিবাদ জানিয়ে পিয়া জানতে চান, ‘আমার অপরাধ কী?’ এর পরেই অশ্রাব্য ভাষায় গালিগালাজ দিয়ে মারতে শুরু করেন বিএনপির দুই নেত্রী। চুলের মুঠি ধরে মেঝেতে ফেলে দেওয়া হয় পিয়াকে।

এমনকি পরনের জামা কাপড় ছিড়ে ফেলে বিবস্ত্র করা হয়।  খবর পেয়ে কলেজে পৌঁছয় পুলিশ ও সেনা সদস্যরা। হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে পিয়াকে গ্রেফতার করে। বিবস্ত্র অবস্থাতেই পিয়াকে কলেজ থেকে টেনেহিঁচড়ে বের করা হয়। তখনই ছাত্রলীগ নেত্রী শ্লোগান দেন, ‘মুজিব তোমার স্মরণে, ভয় করি না মরণে’, ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’। আর ওই শ্লোগান শুনে পুলিশের সামনে ফের পিয়াকে বেধড়ক মারধর করেন বিএনপির মহিলা নেত্রীরা।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা