ঢাকায় পা রাখলেন শেখ হাসিনাকে উচ্ছেদের মাস্টারমাইন্ড, নতুন ষড়যন্ত্রের আশঙ্কায় কাঁটা বাংলাদেশবাসী

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার উচ্ছেদের পিছনে তিনিই যে মাস্টারমাইন্ড, তা জেনে গিয়েছে গোটা বাংলাদেশবাসী। ফের শনিবার সেই কুখ্যাত সিআইএ এজেন্ট ডোনাল্ড লু ঢাকার মাটিতে পা রেখেছেন। আর তার পা রাখার পরেই জোর চর্চা শুরু হয়েছে, এবার কাকে বাংলাদেশের রাজনীতি থেকে ‘মাইনাস’ করার পরিকল্পনা নিয়ে হাজির হয়েছেন জো বাইডেনের বিশ্বস্ত ভৃত্য।

গত মে মাসে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উচ্ছেদের লক্ষ্য ঢাকায় এসেছিলেন সিআইএ এজেন্ট ডোনাল্ড লু। ১৯৭১ সালের বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময়ে পাকিস্তানকে সরাসরি সমর্থন জানানোর পাশাপাশি বাংলাদেশের স্রষ্টা শেখ মুজিবকে সপরিবারে খুনের পরিকল্পনার পিছনে ছিল মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। অথচ মে মাসে ঢাকায় এসে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পাশাপাশি বাংলাদেশের ত‍ৎকালীন শাসকদল আওয়ামী লীগের শীর্ষ নেতা-মন্ত্রীদের সঙ্গে দেখা করেছিলেন লু। এমনকি শেখ হাসিনা সরকারের সমর্থনে ভাল-ভাল কথাও বলেছিলেন। অথচ ঢাকার মার্কিন দূতাবাসে বিএনপি ও জামায়াত ইসলামী-সহ কট্টর ভারত বিরোধী দলগুলির নেতা ও কিলিং এজেন্টদের নিয়ে বৈঠক করে শেখ হাসিনাকে কীভাবে ক্ষমতা থেকে হঠাতে হবে তার নীল নকশা ছকে দিয়েছিলেন। আর লু’র সেই নীল নকশা অনুযায়ী শুরু হয়েছিল ‘কোটা সংস্কার আন্দোলন।’ শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকার মাটিতে বসেই ষড়যন্ত্র করেছিলেন লু। আর তা টেরও পায়নি বাংলাদেশ ও ভারতের গোয়েন্দা সংস্থা।

গত ৫ অগস্ট শেখ হাসিনা ক্ষমতা থেকে উচ্ছেদ হওয়ার পরে বাংলাদেশের শাসন ক্ষমতা সামলানোর দায়িত্ব পেয়েছে পাকিস্তান ও মার্কিন যুক্তরাষ্ট্রের ‘পোষ্যভৃত্য’ হিসাবে পরিচিত মুহাম্মদ ইউনূস এবং তার স্যাঙাতরা। গত কয়েকদিন ধরেই তাদের কাজকর্মে স্পষ্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের আরও কিছু এজেন্ডা বাস্তবায়িত করার পরেই পাতানো নির্বাচনে নিজেদের পছন্দের কোনও দলের কাছে ক্ষমতা হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার। মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ক্ষমতা দখলের মাস পূর্তির সঙ্গে সঙ্গেই ফের ডোনাল্ড লু’র ঢাকায় আসা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। ওয়াকিবহাল মনে করছে, রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আহমেদকে সরিয়ে নতুন রাষ্ট্রপতি নিয়োগের ষড়যন্ত্র পাকাতেই ঢাকায় এসেছেন সিআইএ’র কুখ্যাত এজেন্ট লু।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা