মলদ্বারে ঢুকে পড়ল আস্ত ডাব, তারপর কী হল জানেন

Share:

নিজস্ব প্রতিনিধি : গরমের দিনে ডাবের জল স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। কিন্তু আস্ত একটি ডাব যদি শরীরের মধ্যে ঢুকে যায়, তাহলে সেটা যে কত অস্বস্তির তার প্রমাণ সম্প্রতি মিলল। শুনতে কিছুটা অবাক লাগলেও এটাই সত্যি। বিরল এই ঘটনাটি ঘটেছে বাংলাদেশের চাঁদপুরে। শেষ পর্যন্ত ডাবটিকে অস্ত্রোপচার করে বার করতে হয়েছে চিকিৎসকদের।

জানা গিয়েছে, শনিবার দুপুরে ৪৫ বছর বয়সি এক ব্যক্তির পায়ুপথে ৬ ইঞ্চির আস্ত একটি ডাব ঢুকে যায়। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে চাঁদপুরের শাহরাস্তির একটি হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকরা এক্স রে করে দেখেন, একটি বড় আকারের ডাব মলদ্বারে আটকে রয়েছে। অস্ট্রোপচার ছাড়া ডাবটিকে বের করার আর কোনও উপায় নেই। শেষ পর্যন্ত এক ঘণ্টা ধরে অস্ট্রোপচার করে ডাবটিকে মলদ্বার থেকে বের করা হয়।

কিন্তু কীভাবে মলদ্বারের আটকে রইল ডাব। ওই ব্যক্তির স্ত্রী জানিয়েছেন, তাঁর স্বামী নারকেল গাছের মরা ডাল কাটতে উঠেছিলেন। সেইসময় তিনি গাছ থেকে পড়ে যান। এরপরই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে পরীক্ষা নিরিক্ষার পর দেখা যায়, ওই ব্যক্তির মলদ্বারে একটি ডাব আটকে রয়েছে। বিষয়টি জানতে পারে প্রথমে হকচকিয়ে যান হাসপাতালের চিকিৎসকরা। হাসপাতালের চিকিৎসক আরিফ উল হাসান জানান, যেকোনও কারণেই হোক, ওই ব্যক্তির মলদ্বারে ডাব ঢুকে যায়। তবে এক ঘণ্টার চেষ্টায় তা বের করা সম্ভব হয়েছে।

ভাইয়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা? ভাইফোঁটায় বানান সুগার ফ্রি বাদামের বরফি

দুই পা হারিয়েও হার মানেননি সুদীপ, অদম্য লড়াইয়ে আজ স্বনির্ভর রানাঘাটের যুবক

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

‘সম্পূর্ণভাবে তাঁর সিদ্ধান্ত,’ রোনাল্ডোর অবসর প্রসঙ্গে মত পর্তুগালের কোচের

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন