মৌলবাদীদের দখলে থাকা বাংলাদেশ থেকে সরল আরও এক আন্তর্জাতিক প্রতিযোগিতা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মহিলা টি- ২০ বিশ্বকাপের পর এবার বাংলাদেশ থেকে সরল কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপ। দেশের বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করেই  টুর্নামেন্টটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে  দক্ষিণ আফ্রিকার ডারবানে। চলতি বছর  সেপ্টেম্বরেই বাংলাদেশে আয়োজিত হওয়ার কথা ছিল কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপ। আন্তর্জাতিক এই আসরটি ২৫-২৯ সেপ্টেম্বর পর্যন্ত।

টুর্নামেন্ট প্রসঙ্গে কারাতে ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নয়না চৌধুরী জানিয়েছেন, ‘ বাংলাদেশ জুড়ে ছড়িয়েছে উত্তেজনা। সেইজন্য জুলাই মাসের শেষের দিকেই টুর্নামেন্টটি বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়া হয়।‘ পাশাপাশি এই টুর্নামেন্ট কমনওয়েলথ কারাতের ভেন্যু সরিয়ে নিয়ে  যাওয়ায় বেশ চাপে পড়েছে ফেডারেশন। কারণ হিসাবে সাধারণ সম্পাদক নয়না জানিয়েছেন,’ প্রতিযোগিতার জন্য মিরপুর ইনডোর স্টেডিয়ামে নতুন ম্যাট কেনাসহ আরও কিছু খাতে অর্থ ব্যয় হয়েছে। সেইজন্য এখন টুর্নামেন্ট সরে যাওয়ায় আমরা ক্ষতির মুখে পড়েছি। শুধু তাই নয় দক্ষিণ আফ্রিকা যেতে অনেক খরচ হয়।‘

 বলা বাহুল্য, কিছুদিন আগে  বর্তমান পরিস্থিতির  কারণে বাংলাদেশ থেকে সরে যায় মহিলা টি- ২০ বিশ্বকাপ। আগামী অক্টোবর মাসে শুরু হওয়া এই টুর্নামেন্ট বাংলাদেশ থেকে আরব আমিরাতে সরিয়ে নেয় আইসিসি। শুধু তাই নয় গত  ২২ অগস্ট নিউজিল্যান্ড ‘এ’ দলও একই কারণে বাংলাদেশ সফর স্থগিত করেছিল। উল্লেখ্য, গত জুলাই মাসের মাঝামাঝি সময় শিক্ষার্থীদের কোটাবিরোধী আন্দোলন রূপ নেয় সহিংস সরকারবিরোধী আন্দোলনে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহত হন আমজনতা। পতন হয় হাসিনা সরকারের। এরপর থেকেই বাংলাদেশ থেকে সরছে একের পর এক আন্তর্জাতিক প্রতিযোগিতা

।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা