তিন গুণ বাড়ল মৃত্যু, দৈনিক আক্রান্ত সাড়ে তিন হাজার ছুঁইছুঁই

গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ১২ দশমিক ০৩ শতাংশে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশে করোনাভাইরাসের সংক্রমণ তাণ্ডব রুখতে বিধিনিষেধ চালুর দিনেই মারণ ভাইরাসের ছোবলে মৃত্যু এক লাফে তিন গুণ বাড়ল। গত ২৪ ঘন্টায় করোনার ছোবলে প্রাণ হারিয়েছেন ১২ জন। পাশাপাশি দৈনিক সংক্রমণ তিন হাজারের গণ্ডি ছাড়িয়ে সাড়ে তিন হাজারের ঘরে পৌঁছেছে।

গত কয়েকদিন ধরেই দেশে তাণ্ডব চালাতে শুরু করেছে করোনাভাইরাস। ফের তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাতে না চলে যায়, তার জন্য বৃহস্পতিবার থেকেই দেশজুড়ে কড়া বিধিনিষেধ চালু হয়েছে। একদিকে যেমন সমস্ত রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সমাবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তেমনই গণপরিবহণে ৫০ শতাংশ যাত্রী নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। মাস্ক পরা ফের বাধ্যতামূলক করা হয়েছে। মাস্ক না পরলে জেল ও আর্থিক জরিমানা হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

কিন্তু কড়া বিধিনিষেধ চালুর দিনেই দেশের করোনা সংক্রমণ ও মৃত্যু অশনিসঙ্কেত বয়ে এনেছে। এদিন দুপুরে স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে প্রকাশিত দৈনিক করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৩ হাজার ৩৫৯ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হলেন ১৬ লাখ ৪ হাজার ৬৬৪ জন। বুধবার করোনায় আক্রান্ত হয়েছিলেন ২,৯১৬ জন। অর্থা‍ৎ একদিনে ৪০০ জনের বেশি রোগী বেড়েছে। মারণ ভাইরাসের ছোবলে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ১২ জন। এ নিয়ে এখনও পর্যন্ত প্রাণ হারালেন ২৮ হাজার ১২৩ জন। দৈনিক মৃত্যু গত তিন মাস বাদে সর্বোচ্চ। গত ১৭ অক্টোবর দেশে করোনার ছোবলে ১৬ জনের মৃত্যু হয়েছিল। দৈনিক সংক্রমণ-মৃত্যু বাড়ার পাশাপাশি শনাক্তের হারও বেড়েছে। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ১২ দশমিক ০৩ শতাংশে।’

‘জীবনে কোনও বৈধ কাজ করেনি,’ অভিষেকের বিরুদ্ধে কড়া আক্রমণ রাজীবের

বিশ্বকাপ জিতলেই অবসর! ফাইনালের আগে বড় ঘোষণা স্পেনের তারকা ফুটবলারের

ফের শহরে আসছেন মেসি, তিলোত্তমায় খেলবেন ফুটবলও

পানিহাটিতে নির্মল ঘোষের ছেলেকে রাস্তায় ঘোরাল পুলিশ, উঠল ‘চোর-চোর’ স্লোগান

সোনম ওয়াংচুককে নিয়ে উদ্বিগ্ন তৃণমূলনেত্রী মমতা

হিন্দু পরিচয়ে মন্দিরে নাবালিকাকে বিয়ের অভিযোগ, ঝাড়খণ্ডে গ্রেফতার মুসলিম ব্যক্তি

ফিলিস্তিনি বন্দিদের নজরদারিতে কুমির দিয়ে ঘেরা কারাগারের তৈরির পরিকল্পনা ইজরায়েলের

‘রিপোর্ট দিচ্ছে না হাসপাতাল, চিকিৎসাও শুরু হয়নি’, বিস্ফোরক দাবি ওয়াংচুকের স্ত্রীয়ের

অভিষেকের অবৈধ কার্যালয় বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিল পুলিশ

ইতিহাস গড়ল ভারত, মহাকাশে পাড়ি দিল ‘বিক্রম-১’

নন্দনের বড়পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ! আর্জেন্টিনা-স্পেনের দ্বৈরথ দেখবেন মুখ্যমন্ত্রী

ঘরেই বানিয়ে ফেলুন সুজির শুকনো মালপোয়া, মুচমুচে স্বাদে জমে যাবে মিষ্টিমুখ

নিরামিষ ভোজে নতুন চমক, বাড়িতে সহজেই বানিয়ে নিন সয়াবিন মুইঠ্যা