ঢাকায় নাটক বন্ধের পর এবার প্রতিবাদ সভায় নাট্যকর্মীদের ছুঁড়ে মারা হল ডিম

বাংলাদেশের একটি সংবাদমাধ্যম অনুযায়ী, আজ বিকে পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটে। যখন গ্রুপ থিয়েটার ফেডারেশনের সমাবেশে বক্তব্য রাখছিলেন নাট্যকার ও অভিনেতা মামুনুর রশীদ।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকাঃ বাংলাদেশে শুরু তালিবানি রাজ! গত শনিবার (২ নভেম্বর) সন্ধ্যায় মাঝপথেই বন্ধ করে দেওয়া হয়েছিল শিল্পকলা আকাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে ‘নাট্যপূরাণ’ নাটকটি। যেখানে নাটকটি চলাকালীনই মাঝপথে থামিয়ে দিতে বাধ্য হন নতুন মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মাসুম রেজা। জানা গিয়েছে, ঘটনার দিন ফেসবুকে কটূক্তি’র জের ধরেই নাটকটি নিয়ে বিক্ষোভ শুরু হয়েছিল। ফেসবুকে বর্তমান সরকার নিয়ে কটাক্ষ করেছিলেন ‘দেশ নাটক’-এর দলনেতা এহসানুল এজাজ। এরপরেই বিক্ষোভ শুরু হয়। সেদিন বিক্ষোভকারীরা মঞ্চ অবধি চলে আসতেই থামিয়ে দেওয়া হয় নাটক। নাটক শো শুরুর আগে শিল্পকলার গেটে বিক্ষোভকারীরা নাটক বন্ধের জন্য ব্যানার ঝুলিয়ে দেয়। এরপর তারা ‘দেশ নাটক’র দলনেতা এহসানুল এজাজ বাবুকে নাটকটি বন্ধ করে দিতে বলেন, এবং তাঁকে বিক্ষোভকারীদের হাতে তুলে দিতে বলা হয়। কিন্তু নাটক চলতে থাকলেও বিক্ষোভ আরও বাড়ে।

কিছুতেই বিক্ষোভকারীদের কিছুতেই শান্ত করতে পারছিলেন না। শেষে বাধ্য হয়েই নাটকের পরিচালক মঞ্চে উঠে নাটকটি। সেদিনের নাটক মাঝপথে থামিয়ে দেওয়ার প্রতিবাদে আজ শুক্রবার বিকেলে ঢাকার শিল্পকলা আকাডেমির সামনে সমাবেশ করছিলেন নাট্যকর্মীরা। আর প্রতিবাদ চলাকালীনই বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সমাবেশে ডিম ছুঁড়ে মারেন একদল ব্যক্তি। বাংলাদেশের একটি সংবাদমাধ্যম অনুযায়ী, আজ বিকে পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটে। যখন গ্রুপ থিয়েটার ফেডারেশনের সমাবেশে বক্তব্য রাখছিলেন নাট্যকার ও অভিনেতা মামুনুর রশীদ। এরপরেই সমাবেশের পেছনে অর্থাৎ দুর্নীতি দমন কমিশনের (দুদক) ভবনের দিকে থেকে ডিম ছুড়ে মারা হয়। আর পরিস্থিতি বুঝে প্রতিবাদে অংশ নেওয়া নাট্যকর্মীরা চেয়ার ছেড়ে সেখানে ছুটে যান। এবং বক্তব্য মাঝপথেই থামাতে বাধ্য হন অভিনেতা মামুনুর রশীদ। কিন্তু সমাবেশ শেষ করেনি তাঁরা।

গত ২ নভেম্বর ‘নিত্যপূরাণ’ নাটকের প্রদর্শনী মাঝপথে বন্ধ করার প্রতিবাদে আজ এই সমাবেশের আয়োজন করেছিল বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। আর সেখানেই ডিম ছুড়ে মারে একদল হামলাকারী। ঘটনার পরে মামুনুর রশীদ বলেছেন, সভা শেষ করবেন না। ভেতরে নাটক হবে, বাইরে আমরা পাহারা দেব। হামলাকারীদের উচিত শিক্ষা দিয়ে ছাড়বেন। এর প্রতিবাদে আগামী ১৫ নভেম্বর সারা বাংলাদেশ জুড়ে প্রতিবাদ সভা ঘোষণা করেছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা