দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাংলাদেশে ৭০০-র বেশি পুজোমণ্ডপে মৌলবাদীদের হামলার আশঙ্কা, সেনাবাহিনী মোতায়েনের দাবি হিন্দু সংগঠনের

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আসন্ন দুর্গাপুজোয় মৌলবাদীদের হামলার আশঙ্কায় শঙ্কিত সম্মিলিত সনাতনী জাগরণ জোট। দেশের ৭০০-র বেশি পুজোমণ্ডপে হামলা হতে পারে বলে শঙ্কা করছেন জেলবন্দি ইসকন সন্ন্যাসী চিন্ময় প্রভুর গড়া সংগঠনের সদস্যরা। তাই মৌলবাদীদের হামলা থেকে বাঁচতে ওই সাত শতাধিক মণ্ডপে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন তাঁরা। পাশাপাশি দুর্গাপুজোয় পাঁচ দিন ছুটি দেওয়ার দাবিতেও সরব হয়েছেন।

আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের ঢাকা রিপোর্টার্স ইউনিটি অডিটোরিয়ামে এক সাংবাদিক সম্মেলনে জোটের অন্যতম নেতা প্রদীপকান্তি দে বলেন, ‘এখনও পর্যন্ত দেশের পাঁচটি জেলা থেকে প্রতিমা ভাঙচুরের খবর এসেছে। ঝুঁকিপূর্ণ হিসেবে সাতশোর বেশি মণ্ডপকে চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে সর্বাধিক মণ্ডপ রয়েছে সাতক্ষীরায়। পশ্চিমবঙ্গ সীমান্ত লাগোয়া ওই জেলায় ৫৫টি পুজোমণ্ডপ ঝুঁকিপূর্ণ। এছাড়া কুমিল্লা, চট্টগ্রাম, গাজীপুর, ময়মনসিংহ ও রাজশাহীর কিছু মণ্ডপও ঝুঁকিপূর্ণ তালিকায় রয়েছে। ঝুঁকিপূর্ণ মণ্ডপগুলির তালিকা সরকারের কাছে জমা দেওয়া হয়েছে এবং সব মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের অনুরোধ করা হয়েছে। বর্তমানে সেনাবাহিনী আইনশৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসনকে সহায়তা করছে, তাই পুজোর সময়ে ওই সাতশোর বেশি মণ্ডপে তাদের মোতায়েন করার দাবি জানাচ্ছি।’

সাংবাদিক সম্মেলনে জোটের অন্য এক সদস্য প্রসেনজিৎ কুমার হালদার বলেন ‘তদারকি সরকারের কাছে আমরা আট দফা দাবি জানাচ্ছি। তার মধ্যে রয়েছে—সংখ্যালঘু নির্যাতনে জড়িতদের শাস্তি দিতে স্বাধীন তদন্ত কমিশন ও দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন এবং সংখ্যালঘুবিষয়ক পৃথক মন্ত্রক তৈরি করা। হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ট্রাস্টকে ফাউন্ডেশনে রূপান্তর, দেবোত্তর সম্পত্তির আইনি সুরক্ষা ও পুনরুদ্ধার এবং অর্পিত সম্পত্তি প্রত্যাবর্তন আইনের যথাযথ বাস্তবায়ন। শিক্ষাপ্রতিষ্ঠানে সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য প্রার্থনা কক্ষ স্থাপন, সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ডের আধুনিকায়ন এবং দুর্গাপুজোয় পাঁচ দিনের সরকারি ছুটি ঘোষণা’।

উল্লেখ্য, এ বছর সারা দেশে ৩৩ হাজার ৩৬৩টি পুজো অনুষ্ঠিত হচ্ছে। ওই পুজোর জন্য মাত্র পাঁচ কোটি টাকা বরাদ্দ করেছে তদারকি সরকার। অর্থা‍ৎ প্রতিটি পুজো কমিটিকে ১৪৯৮ টাকা করে খয়রাতি সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও ইতিমধ্যেই একাধিক পুজো কমিটি ওই খয়রাতি সাহায্য প্রত্যাখানের কথা জানিয়েছে।’

Published by:

Share Link:

More Releted News:

তারেক জমানায় অব্যাহত হিন্দু নিধন, এবার সন্ন্যাসীকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হল

ভোটের দায়িত্ব পালনে অস্বীকার করায় দুই কলেজ শিক্ষককে বরখাস্ত করল নির্বাচন কমিশন

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ