বন্যা পরিস্থিতির অবনতি, সিলেট-সুনামগঞ্জের সব পর্যটন কেন্দ্র বন্ধ

Share:

নিজস্ব প্রতিনিধি, সিলেট: সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই সিলেট-সুনামগঞ্জ-কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি ঘটছে। ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে মঙ্গলবার থেকেই সিলেট ও সুনামগঞ্জের সব পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোবারক হোসেন জানিয়েছেন, পরবর্তী নিদের্শ না দেওয়া পর্যন্ত  জাফলং, বিছনাকান্দি, রাতারগুল ও পান্থুমাইসহ সব পর্যটন কেন্দ্র বন্ধ থাকবে।

ভারতের উত্তর-পূর্বের রাজ্যগুলিতে গত কয়েকদিন ধরেই চলছে ভারী বৃষ্টি। আর লাগাতার বৃষ্টির ফলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। পাহাড়ি ঢাল বেয়ে ওই জল নেমে এসে ভাসিয়ে নিয়ে গিয়েছে সিলেট-সুনামগঞ্জ-কুড়িগ্রাম সহ একাধিক এলাকা। বন্যার জলে ডুবে গিয়েছে সিলেটের একাধিক সড়ক। জলবন্দি হয়ে পড়েছেন সাধারণ মানুষ। সুরমা, কুশিয়ারা-সহ তিন নদীর জল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।  সুরমা নদীর কানাই পয়েন্টে জল বিপদসীমার ১৩৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

পাহাড়ি ঢাল বেয়ে নেমে আসা জলে কুড়িগ্রামেও বন্যা পরিস্থিতির তৈরি হয়েছে। ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার ও তিস্তা নদীর জল ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। নদীর জল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় একাধিক এলাকা ও চাষের জমি ভেসে গিয়েছে। চরম ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বেশ কয়েকটি এলাকায় জলের তোড়ে নদী বাঁধ ভেঙে লোকালয়ে জল ঢুকে পড়েছে। পানীয় জলের সঙ্কটও দেখা দিয়েছে।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা