মাশরাফির বাড়িতে আগুন ধরিয়ে দিল উত্তেজিত জনতা

Share:

নিজস্ব প্রতিনিধি, নড়াইল: দেশের জার্সি গায়ে এক সময়ে বাইশ গজ কাঁপিয়ে ছিলেন তিনি। বিশ্ব মঞ্চে ঊর্ধ্বে তুলে ধরেছিলেন দেশের পতাকা। ক্রিকেট প্রেমীদের কাছে হয়ে উঠেছিলেন জাতীয় হিরো। অথচ সোমবার শুধুমাত্র পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের সাংসদ হওয়ার সুবাদেই উত্তেজিত জনতার রোষে পড়লেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মাশরাফি বিন মোর্তজা। বিকেলে নড়াইলে তাঁর বাড়িতে আগুন ধরিয়ে দিল ক্ষুব্ধ জনতা। শুধু মাশরাফির বাড়িতেই নয়, আগুন লাগানো হয়েছে নড়াইল জেলা আওয়ামী লীগ সভাপতি সুবাস চন্দ্র বোসের বাড়িতেও।

প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার ইস্তফার খবর রটে যেতেই দেশ জুড়ে বিজয় মিছিল বের করেছে বিএনপি-জামায়েত ইসলামী সহ মুক্তিযুদ্ধ বিরোধী দলগুলির কর্মী-সমর্থকরা। নড়াইলেও বিজয় মিছিল বের করেন বিরোধী দলের কর্মী-সমর্থকরা। বিকেলে শহরের চৌরাস্তায় বিজয়োৎসবের পর তাঁরা মহিষখোলায় জাতীয় সংসদের হুইপ ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তজার বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। পরে বাড়িতে আগুন দেওয়া হয়।

মাশরাফির বাড়ির পশ্চিম পাশে অবস্থিত নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোসের বাড়িতে তাণ্ডব চলে। পরে জেলা আওয়ামী লীগের কার্যালয় ও বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করা হয়।

যশোরে আওয়ামী লীগ নেতার হোটেলে আগুন

শেখ হাসিনার পদত্যাগের পর এদিন বিকেলে যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের মালিকানাধীন পাঁচ তারকা হোটেল জাবির ইন্টারন্যাশনালে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। পরে অগ্নিসংযোগ করা হয়। দাউ-দাউ করে জ্বলতে থাকে বিলাসবহুল হোটেল। অনেকেই আটকা পড়েন। ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ভিতর থেকে ছয় জনের ঝলসে যাওয়া মৃতদেহ উদ্ধার করেন দমকল কর্মীরা।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা