হাসিনার মন্ত্রিসভায় তিন হিন্দু মুখ, বৌদ্ধ সম্প্রদায়ের একজন

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আগামিকাল বৃহস্পতিবার টানা চতুর্থবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন শেখ হাসিনা। সন্ধে সাতটায় বঙ্গভবনে তার সঙ্গেই শপথ নেবেন আরও ৩৬ মন্ত্রী। আর ওই ৩৬ জনের মধ্যে চার জনই সংখ্যালঘু সম্প্রদায়ের। তার মধ্যে তিন জন হিন্দু এবং একজন বৌদ্ধ। তিন হিন্দুই পূর্ণমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন। আর প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধি। 

বুধবার রাতে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন জানিয়েছেন, বৃহস্পতিবার সংখ্যালঘু সম্প্রদায়ের যে চার জন মন্ত্রী হিসাবে শপথ নেবেন তার মধ্যে তিন জনই সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়েছেন। বাকি জন টেকনোক্র্যাট (সংসদ সদস্য নন) মন্ত্রী হিসাবে শপথ নেবেন। সংখ্যালঘু সম্প্রদায়ের তরফে যে চার জন হাসিনার মন্ত্রিসভায় থাকছেন তাঁরা হলেন বিশিষ্ট চিকি‍ৎসক সামন্ত লাল সেন, সাধন চন্দ্র মজুমদার, নারায়ণ চন্দ্র চন্দ এবং কুজেন্দ্র লাল ত্রিপুরা।

এর মধ্যে সামন্ত লাল সেন বার্ন ও প্লাস্টিক সার্জারিতে দেশের পরিচিত মুখ। তিনি বাংলাদেশে জাতীয় বার্ন ইনস্টিটিউটগুলোর সমন্বয়কের দায়িত্বে রয়েছেন। এর আগে  শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ছিলেন। বিদায়ী মন্ত্রিসভায় খাদ্য মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন সাধন চন্দ্র মজুমদার। কুজেন্দ্র লাল ত্রিপুরা উপজাতীয় শরণার্থী টাস্ক ফোর্সের চেয়ারম্যান হিসাবে প্রতিমন্ত্রীর মর্যাদা পেতেন। আর নারায়ণ চন্দ্র চন্দ আগে মন্ত্রী হিসাবে দায়িত্ব সামলেছিলেন। চার জনের মধ্যে শুধু সামন্ত লাল সেনই সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত নন। এদিন রাতে মন্ত্রী হিসাবে তাঁর নাম প্রচার হতেই বিস্মিত হন দেশের বিশিষ্ট প্লাস্টিক সার্জন। সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, ‘মন্ত্রী হওয়ার কথা শুনে আশ্চর্য হয়ে গিয়েছি। আমি জানি না আমি কতটুকু দায়িত্ব পালন করতে পারব।’

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

১ ডিসেম্বর থেকে মাথায় হাত মধ্যবিত্তের! বদলে যাচ্ছে একাধিক নিয়ম

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের