তারেক রহমানকে ব্যঙ্গ করায় হিরো আলমকে গণধোলাই বিএনপি কর্মীদের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বিএনপি’র ভাইস চেয়ারম্যান তথা প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমানকে ব্যঙ্গ করায় আদালত চত্বরেই বিতর্কিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলমকে ধরে গণধোলাই দিলেন বিএনপি নেতা-কর্মীরা। গণধোলাইয়ের আগে কান ধরে ওঠ-বসও করানো হয় জামায়াত ঘনিষ্ঠ ইউটিউবারকে। মারধরের পরে ছাড়া পেয়েই বিএনপিকে নিশানা করেছেন হিরো আলম। তাঁর কথায়, ‘এক স্বৈরাচারের পতনের পর আর এক দল নিজেদের সন্ত্রাসী কার্যকলাপ শুরু করেছে। এটা কি স্বাধীনতা? প্রকাশ্যে আমাকে হত্যার চেষ্টা করা হল। আমি কখনও তারেক জিয়াকে নিয়ে কটূক্তি করিনি।’

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আজ রবিবার দুপুরে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে প্রচারণার সময় মারধর ও ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি একই আসনে উপ-নির্বাচনে কারচুপির অভিযোগ এনে বগুড়া আদালতে মামলা দায়ের করতে হাজির হয়েছিলেন বিতর্কিত ইউটিউবার হিরো আলম। মামলা দায়েরের পরে আদালত চত্বরে যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তিনি তখনই বিএনপি নেতা-কর্মীরা ঘিরে ধরেন হিরো আলমকে। তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগ তুলে প্রথমে বিতর্কিত ইউটিউবারকে কান ধরে উঠ-বস করিয়ে ক্ষমা চাইতে বাধ্য করা হয়। তার পরে মূল রাস্তায় ঘিরে বেধড়ক মারধর করা হয় হিরো আলমকে। লাথি, কিল, চড়, ঘুষি-কিছুই বাদ যায়নি।

বেশ খানিকক্ষণ তাণ্ডবের পরে চলে যায় বিএনপি নেতা-কর্মীরা।মারধর খাওয়ার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হিরো আলম বলেন, ‘বিএনপি এখনও ক্ষমতা পায়নি। তার আগেই দেশজুড়ে অরাজকতা শুরু করেছে। আমরা আন্দোলন করে এক স্বৈরশাসক তাড়িয়েছি কি আর এক স্বৈরশাসককে ক্ষমতায় আনার জন্য?’

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা