বাংলাদেশ জুড়ে চলছে বেলাগাম হিন্দু নির্যাতন, বাগেরহাটে কুপিয়ে খুন স্কুল শিক্ষককে

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেখ হাসিনা সরকারের গদি ওল্টাতেই সোমবার রাত থেকে দেশজুড়ে হিন্দু নির্যাতন যজ্ঞ শুরু হয়েছে। সেনাবাহিনীর মদতে বিএনপি ও জামায়াত সন্ত্রাসীরা খুলনা, বাগেরহাট, নোয়াখালী-সহ একাধিক জায়গায় হিন্দুদের বাড়িঘর দখল করার পাশাপাশি মন্দির ভাঙচুর শুরু করে দিয়েছে। বাগেরহাটে কুপিয়ে খুন করা হয়েছে মৃণালকান্তি চট্টোপাধ্যায় নামে এক হিন্দু শিক্ষককে। রেহাই পাননি তাঁর স্ত্রী (শেফালি চট্টোপাধ্যায়) ও মেয়ে ঝুমা চট্টোপাধ্যায় (৩৫)। দুজনেই বাগেরহাট জেলা হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ সূত্রে জানা গিয়েছে, গতকাল সোমবার বিকেল থেকেই দেশ জুড়ে হিন্দু-সহ সংখ্যালঘুদের নিশানা করে হামলা শুরু করেছে বিএনপি ও জামায়েত সন্ত্রাসীরা। ঢাকার শাঁখারিবাজার, নাটোর, নারায়ণগঞ্জ-সহ একাধিক এলাকায় হিন্দুদের বাড়ি-বাড়ি গিয়ে দেশ ছাড়ার নিদান দেওয়া হয়েছে। সেই সঙ্গে হিন্দু মেয়েদের শ্লীলতাহানির চেষ্টাও চালানো হয়েছে। মেহেরপুরে ইসকন মন্দিরে ভাঙচুর চালানো হয়। হামলাকারীদের হাত থেকে কোনও ক্রমে প্রাণ নিয়ে পালাতে পেরেছেন তিন আশ্রমিক। খুলনার দাকোপ, বটিয়াঘাট, ডুমুরিয়া এবং ফুলতলাতেও একাধিক হিন্দু বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে।  সাতক্ষীরা শহরে আওয়ামী লীগ নেতা সুব্রত ঘোষ, তালা উপজেলা আওয়ামী লীগের নেতা ঘোষ সনৎ কুমার, প্রণব ঘোষ, বিশ্বজিৎ সাধু, শ্যামনগরের অসিম কুমার মৃধা, উৎপল মণ্ডল, মলয় মণ্ডল, আশাশুনির রাজেশ্বর দাসের বাড়ি-ঘর ভাঙচুর করার পাশাপাশি আগুন লাগিয়ে দেওয়া হয়।

দেশ জুড়ে চলা হিন্দু নিধন যজ্ঞ নিয়ে কোনও খবর প্রকাশ না করার জন্য সংবাদমাধ্যমকে সতর্ক করে দিয়েছে। ফলে হিন্দুদের উপরে নির্যাতন নিয়ে প্রকৃত তথ্য জানা সম্ভব হচ্ছে না।  গতকাল সোমবার গভীর রাতে বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের ছোট পাইকপাড়া গ্রামে মৃণাল চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দেয় বিএনপি ও জামায়াত সন্ত্রাসীরা। প্রথমে মারধর করা হয় তাঁকে। তার পরে নির্মমভাবে কোপানো হয়। বাধা গিয়ে গিয়ে মারধরের শিকার হন মৃণালবাবুর স্ত্রী শেফালি চট্টাোপাধ্যায় ও মেথয়ে ঝুমা চট্টোপাধ্যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান মৃণালবাবু। গুরুতর জখম অবস্থায় বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি শেফালি দেবী ও তাঁর মেয়ে।

 

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা