বাংলাদেশের ফরিদপুরে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত ৫

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোর রাতে ভয়াবহ বাস দুর্ঘটনার(Bus Accident) সাক্ষী থাকল বাংলাদেশের(Bangladesh) ফরিদপুর এলাকা(Faridpur District)। মঙ্গলবার ভোর ৪টে নাগাদ ফরিদপুরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে(Faridpur Bus Accident) নিহত হয়েছেন মোট ৫জন। মুহূর্তের মধ্যে সেখানে তৈরি হয় হাড়হিম করা এক রক্তাক্ত পরিবেশ। এদিন ফরিদপুর সদরের মল্লিকপুরে করিমপুর জোড়া সেতুর কাছে ঢাকা-খুলনা মহাসড়কে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে নিহতদের পরিচয় জানা সম্ভব হয়নি তবে মৃত ব্যক্তিদের প্রত্যেকেই যে পুরুষ তা ইতিমধ্যেই শনাক্ত করা গিয়েছে। ঘটনার জেরে আহত ব্যক্তিদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

আরও পড়ুনঃ আর জি কর মামলার সুপ্রিম শুনানি মঙ্গলবার দুপুরেই, তাকিয়ে বাংলা

ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার সুভাষচন্দ্র বাড়ই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ঝিনাইদহগামী গ্রিন এক্সপ্রেস নামের একটি বাসের সঙ্গে সাতক্ষীরা থেকে আমতলীগামী আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে। দুই বাসের মধ্যে কোনও এক চালকের অসাবধানতার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। এর নেপথ্যে কোনও রাজনৈতিক উদ্দেশ্য নেই বলেই জানানো হয়েছে।

করিমপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী জানিয়েছেন, নিহত ব্যক্তিদের প্রত্যেকের বয়স ১৮ বছরের ওপরে অর্থাৎ সবাই ছিলেন প্রাপ্তবয়স্ক। সালাউদ্দিন এও বলেন, নিহত ব্যক্তিদের শনাক্তকরণের কাজ এখনও জারি রয়েছে। মৃতদেহগুলি নির্দিষ্ট ব্যক্তির পরিবারের হাতে তুলে দেওয়ার জন্য জোরকদমে চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত বাস দুটিকে উদ্ধার করে থানায় এনে রাখা হয়েছে। যদিও দুই বাসের চালকের ব্যাপারে বিশদ কোনও তথ্য পাওয়া যায়নি। ভয়াবহ এই দুর্ঘটনার জেরে স্বাভাবিকভাবেই এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। যদিও স্থানীয় মানুষরা পুলিশকে সবরকম সহযোগিতা করেছেন।

সকাল থেকেই বৃষ্টি শুরু, বাড়ছে নিম্নচাপের দাপট! কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

রেড কার্পেট বিছিয়ে জিনপিংকে অভ্যর্থনা ট্রাম্পের, বাড়ল আমেরিকা-চিনের বাণিজ্যিক সমঝোতার মেয়াদ

জামুই শ্লীলতাহানি কাণ্ডে নয়া মোড়, ২৩ বছর পর খুনের মামলায় গ্রেফতার অভিযুক্তের বাবা

চলন্ত বাসে অগ্নিকাণ্ডের জেরে ঘুমন্ত অবস্থায় ঝলসে মৃত্যু হল ৯ জনের

PSA রিপোর্ট নর্মাল হলেও হতে পারে প্রোস্টেট ক্যানসার, বড় সতর্কবার্তা চিকিৎসকের

পুজোর আগে কেমিক্যাল ছাড়া সাদা চুল কালো করতে চান? এই পাতাতেই হবে জাদু

দ্রুত বুড়িয়ে যাছে ত্বক? বদলে ফেলুন এই ৫টি অসচেতন অভ্যাস

লিভ-ইন রিলেশনশিপে থাকতে চান? এই ৫টি বিষয় মাথায় না রাখলেই বিপদ!

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা