বাংলাদেশে সংক্রামক ব্যাধির রূপ নিয়েছে গণপিটুনি, ৪৫ দিনে প্রাণ হারিয়েছেন শতাধিক

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেখ হাসিনা সরকারের অবসানের পরে কার্যত আইনের শাসন বিদায় নিয়েছে বাংলাদেশ থেকে। দেশ জুড়ে শুরু হয়েছে ‘মব জাস্টিস’ বা গণপিটুনি। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সংক্রামক ব্যধির মতো ছড়িয়ে পড়েছে মব জাস্টিস। গতকাল বুধবারই (১৮ সেপ্টেম্বর) উত্তেজিত জনতার গণপিটুনিতে খুন হয়েছেন তিন জন। তার মধ্যে দুটি ঘটনা ঘটেছে দেশের ঐতিহ্যশালী ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। নীরব রয়েছে অন্তর্বর্তী সরকার। ফলে আরও উ‍ৎসাহিত হয়ে আইনকে নিজেদের হাতে তুলে নিচ্ছেন উত্তেজিত জনতা ও সন্ত্রাসীরা। আর তাতেই প্রমাদ গুনছেন সাধারণ মানুষ। সেই সঙ্গে বাড়ছে ক্ষোভ। অনেকেই প্রশ্ন তুলেছেন, এই নৈরাজ্যের জন্যই কী শেখ হাসিনাকে সরানো হয়েছিল।

স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, গত ৫ অগস্ট শেখ হাসিনা জমানার অবসানের পরে গতকাল বুধবার পর্যন্ত ৪৫ দিনে ‘মব জাস্টিস’ বা গণপিটুনিতে প্রাণ হারিয়েছেন একশোর বেশি। নিহতদের অধিকাংশই প্রাক্তন শাসকদল আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিলেন। কোটা সংস্কার আন্দোলনের সময়ে বিক্ষোভকারীদের উপরে হামলার অভিযোগ এনেই আওয়ামী লীগের সঙ্গে জড়িতদের বিভিন্ন জায়গায় গণপিটুনি দেওয়া হয়েছে। গণপিটুনিতে প্রাণ হারিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তন ছাত্রলীগ নেতা। মৃত্যুর পাঁচ দিন আগেই ফুটফুটে এক কন্যা সন্তানের বাবা হয়েছিলেন তিনি। ওই কন্যা সন্তানের জন্য ওষুধ কিনতে গিয়ে বিএনপি ও জামায়াত সন্ত্রাসীদের গণপিটুনির শিকার হন।

গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে তফাজ্জল নামে এক যুবককে মোবাইল ফোন চুরির মিথ্যা অভিযোগে পিটিয়ে মারা হয়। পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের প্রাক্তন সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ ওরফে শামীম মোল্লাকে বেধড়ক মারধর করে ইসলামী ছাত্র শিবিরের ক্যাডাররা। আর ওই গণপিটুনিতে নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আহসান লাবিব। বগুড়াতে গরু চুরির অপরাধে এক নিরীহ যুবককে পিটিয়ে মারে উত্তেজিত জনতা। তিন ক্ষেত্রেই নীরব দর্শকের ভূমিকা নিয়েছে পুলিশ। দেশের শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে গণপিটুনিতে দুই যুবকের প্রাণহানির ঘটনায় সামাজিকমাধ্যমে নিন্দার ঝড় উঠেছে। যদিও গণপিটুনির ঘটনায় দোষের তেমন কিছু দেখছেন না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম এবং হাসনাত আবদুল্লাহরা। তাঁদের কথায়, ‘মানুষ ১৫ বছরে ধরে আওয়ামী শাসনে চরম নির্যাতনের শিকার হয়েছেন। তাদের ক্ষোভ ঝরে পড়েছে গণপিটুনির ঘটনায়।’

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা