শেখ মুজিবকে নিষিদ্ধ করার নায়ক তারেককে ঈদের শুভেচ্ছা মোদির

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেই বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবকে নিষিদ্ধ করেছেন তারেক রহমান। শুধু তাই নয়, বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ বাজানোর অপরাধে সন্ত্রাসবিরোধী আইনে বেশ কয়েকজনকে জেলেও পোরা হয়েছে। এবার সেই ভারত বিদ্বেষী তথা মুক্তিযুদ্ধকে মুছে ফেলার ষড়যন্ত্রে লিপ্ত তারেক রহমানকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের তরফে জানানো হয়েছে, তারেককে পাঠানো চিঠিতে মোদি লিখেছেন, ‘ঈদ মোবারক। ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে, আমি আপনাকে এবং বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে ঈদ-উল ফিতরের এই আনন্দময় উৎসবে আন্তরিক শুভেচ্ছা জানাই। গত এক মাস ধরে ভারতসহ বিশ্বজুড়ে মুসলমানরা পবিত্র রমজান মাস পালন করেছেন এবং রোজা ও প্রার্থনায় পুণ্যময় সময় কাটিয়েছেন। ঈদ-উল ফিতরের উদযাপন আমাদের সহানুভূতি, ভ্রাতৃত্ব এবং একতার মতো চিরন্তন মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়। আমরা বিশ্বজুড়ে মানুষের জন্য শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য এবং সুখ কামনা ও প্রার্থনা করি।’

শেখ হাসিনা সরকারের পতনের পরে নয়াদিল্লির সঙ্গে ঢাকার সম্পর্কে ফাটল ধরেছিল। মুহাম্মদ ইউনূস জমানায় বাংলাদেশে তুঙ্গে উঠেছিল ভারত বিরোধিতা। এমনকি পাকিস্তানপন্থী জাতীয় নাগরিক পার্টি ও ইনকিলাব মঞ্চের তরফ থেকে ভারতের মানচিত্র থেকে সেভেন সিস্টার্সকে আলাদা করার হুমকি  দেওয়া হয়েছিল। চট্টগ্রাম, খুলনা, রাজশাহীতে ভারতীয় ভিসা কেন্দ্র ও দূতাবাসেও হামলা চালিয়েছিল ইসলামী জঙ্গিরা। তবে তারেক রহমানের সরকার ক্ষমতায় আসীন হওয়ার পরে ঢাকার সঙ্গে সম্পর্কের উন্নয়ন ঘটাতে ঝাঁপিয়ে পড়েছে মোদি সরকার। ঈদে তারেককে শুভেচ্ছা জানাতে গিয়ে দুই দেশের সম্পর্কের বন্ধন আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেছেন মোদি। তিনি লিখেছেন, ‘আমাদের দেশগুলোর মধ্যে বন্ধুত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় হোক।’

 

পেটের এই লক্ষণগুলি অবহেলা নয়, হতে পারে পাকস্থলীর ক্যানসার

মশা তাড়াতে বাড়িতে রাখুন এই ৪ গাছ, প্রাকৃতিক উপায়েই কমবে উপদ্রব

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

মৌরি-জিরে জল খেয়ে ওজন কমাচ্ছেন? জেনে নিন ৬ উপকারিতা

বর্ষায় ফ্রিজে রাখছেন এই ৫ ফল! নষ্ট হতে পারে স্বাদ ও গুণমান?

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম

NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থ কষ্টে ভুগছেন? দুহাতে রোজগার করতে মানিব্যাগ থেকে আজই সরান এই জিনিসগুলি

পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক

৭০০০mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন! কত টাকায় মিলবে Realme 16x?