বাংলাদেশে জামায়েত ইসলামীকে নিষিদ্ধ করছে হাসিনা সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কোটা আন্দোলনে সংহিসতার জেরে কট্টর মুসলিম মৌলবাদী দল জামায়েত ইসলামী এবং দলের ছাত্র সংগঠন ছাত্র শিবিরকে নিষিদ্ধ করছে সরকার। আজ মঙ্গলবার সাংবাদিকদের এ কথা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। দেশের আইনশৃঙ্খলার উন্নতির স্বার্থেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। যদিও জামায়াত ইসলামীর শীর্ষ নেতারা দাবি করেছেন, ‘ভারতের চাপেই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে হাসিনা সরকার।’

কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহেই অগ্নিগর্ভ হয়ে উঠেছিল বাংলাদেশ। রাজধানী ঢাকা-সহ দেশের একাধিক শহরে আন্দোলনকারীদের সঙ্গে পড়ুয়াদের সংঘর্ষে ব্যাপক প্রাণহানি ঘটেছে। সরকারি হিসেব অনুযায়ী, দেড়শো জনের মৃত্যুর খবর জানানো হলেও বেসরকারি মতে, মৃতের সংখ্যা ২০০-র গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। অশান্ত বাংলাদেশকে শান্ত করতে গত ১৯ জুলাই মধ্য রাত থেকে জারি করা হয় কার্ফু। নামানো হয় সেনাও। তাতেই পরিস্থিতির উন্নতি হয়েছে। স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে দেশ।

কোটা আন্দোলন ঘিরে দেশজুড়ে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে তা নিয়ে সোমবার রাতেই সহযোগী দলগুলির সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। ওই বৈঠকেই ঠিক হয়, জামায়াত ইসলামী ও দলটির বিভিন্ন শাখা সংগঠনকে নিষিদ্ধ করা হবে। সেই মতো এদিন সকাল থেকেই স্বরাষ্ট্র ও আইন মন্ত্রকে ত‍ৎপরতা শুরু হয়। বুধবারের মধ্যেই জামায়াতকে নিষিদ্ধ ঘোষণা করে নির্বাহী আদেশ বের হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন আইনমন্ত্রী।

 

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা