২ শিশু পড়ুয়াকে লাগাতার যৌন নির্যাতন, গ্রেফতার মাদ্রাসা শিক্ষক

Share:

নিজস্ব প্রতিনিধি : দুই শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে বাংলাদেশের এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার কাউকান্দি গ্রামে। ২৮ বছর বয়সী অভিযুক্তের নাম নাজির হোসেন। উপজেলার লামাকাটা জঙ্গলবাড়ি একটি মাদ্রাসায় শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন তিনি। শনিবার সকালে অভিযুক্ত মাদ্রাসাশিক্ষক নাজির হোসেনকে থানার টেকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের অফিসার গ্রেপ্তার করে নিয়ে আসে।

এই নিয়ে তাহিরপুর থানার ওসি দেলোয়ার হোসেন জানান, মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে ভিকটিম শিশুশিক্ষার্থীর বাবা থানায় গিয়ে মামলা করেন। এরপর ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। শনিবার সন্ধ্যায় তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

নাবালিকাদের বাবা ও এলাকাবাসীরা জানান, মাদ্রাসাশিক্ষক নাজির হোসেন গত বুধবার রাতে প্রথমে ১০ বছর বয়সি শিশুশিক্ষার্থীকে ভয়ভীতি দেখিয়ে বলাৎকার করেন। এরপর বিভিন্ন সময় রাতে ওই শিশুশিক্ষার্থীকে বলাৎকার করতে থাকেন। একপর্যায়ে একই গ্রামের অপর এক ১১ বছর বয়সি শিশুশিক্ষার্থীকে একই কায়দায় শুক্রবার রাতে মাদ্রাসার শ্রেণিকক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করেন নাজির।

এই বিষয়টি ঐদিন রাতে শিশু শিক্ষার্থীরা তাঁদের পরিবারে জানান, এরপর এলাকার লোকজন নিয়ে এসে মাদ্রাসাশিক্ষক নাজিরকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন। এরপর সে ঘটনাটি ভুল হয়েছে বলে স্বীকার করেন। এরপরই এলাকাবাসী থানায় খবর দেন।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা