চাকরি হারালেন হাসিনা ঘনিষ্ঠ সেনা কর্তা, সেনাবাহিনীর শীর্ষ পদে ভারত বিরোধীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেখ হাসিনা জমানার অবসানের ২৪ ঘন্টার মধ্যেই বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদে ব্যাপক রদবদল হয়েছে। চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান মেজর জেনারেল জিয়াউল আহসানকে। পাশাপাশি কট্টর ভারত বিরোধী ও পাকিস্থানপন্থী হিসাবে পরিচিত আধিকারিকদের গুরুত্বপূর্ণ পদে বসিয়েছেন ‘রাজাকার’ পরিবারের সন্তান সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান।

মঙ্গলবার সেনাবাহিনীর জনসংযোগ দফতরের তরফে জানানো হয়েছে, লেফটেন্যান্ট জেনারেল মজিবুর রহমানকে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে।  সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরী। লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমকে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হককে কমান্ড্যান্ট এনডিসি এবং মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমানকে এনটিএমসি’র মহাপরিচালক হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সূত্রের খবর, গত রবিবার রাতে ঢাকার সেনানিবাসে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান বাহিনীর পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন সেনার পদস্থ আধিকারিকরা। ওই বৈঠকেই লেফটেন্যান্ট জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরী ও লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম সরাসরি দাবি করেন, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যূত করে বন্দি করা হোক। কিন্তু তাতে আপত্তি জানান লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম ও মেজর জেনারেল জিয়াউল হাসান। শেষ পর্যন্ত ঠিক হয়, শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেওয়ার জন্য সময়সীমা বেঁধে দেওয়া হবে। ওই সময়ের মধ্যে তিনি ইস্তফা না দিলে সামরিক অভ্যুত্থান ঘটানো হবে। সোমবার সকাল ১০টায় গণভবনে হাজির হয়ে রবিবার রাতের বৈঠকে নেওয়া প্রস্তাব শেখ হাসিনাকে জানিয়ে দেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান।

শেখ হাসিনা ইস্তফা দেওয়ার পরেই নখদাঁত বের করেন পাকিস্তান ঘনিষ্ঠ দুই সেনা আধিকারিক জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরী ও লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম। তাঁদের চাপে ছেড়ে দেওয়া হয় মুক্তিযুদ্ধের সময় হিন্দু নিধনের দায়িত্বে থাকা জামায়াত ইসলামীর প্রাক্তন প্রধান গোলাম আজমের ছেলে।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা