মন্দির-মসজিদ এক উঠোনেই, দুর্গাপুজোর সঙ্গেই চলছে নামাজ পড়া

যখন বাংলাদেশজুড়ে হিন্দুদের ওপর নির্যাতন আর অত্যাচার চরমে উঠেছে, তখন লালমণিরহাটে একই উঠোনে মসজিদের পাশেই মন্দিরে চলছে দুর্গাপুজো।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু-মুসলমান(Hindu and Muslim), মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ।’ কাজী নজরুল ইসলামের এই সৃষ্টি অক্ষরে অক্ষরে মিলে যায় বাংলাদেশের(Bangladesh) লালমনিরহাট(Lalmanirhat) শহরের কালীবাড়ি এলাকায়। কেননা এখানে দেখা মেলে একই উঠোনে মন্দির-মসজিদের। একপাশে চলে উলুধ্বনি, অন্যপাশে চলে নামাজ পড়া। একপাশে ধূপকাঠি, অন্য পাশে আতরের সুঘ্রাণ। একই উঠোনে মন্দির আর মসজিদ। এভাবে ধর্মীয় সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করে যুগ যুগ ধরে চলছে পৃথক দুটি ধর্মীয় উপাসনালয়। লালমনিরহাট শহরে ধর্মীয় সম্প্রীতির এমন উজ্জ্বল নিদর্শন বহণ করে চলেছে পুরানো বাজার জামে মসজিদ(Puraton Bazar Jame Masjid) ও কালীবাড়ির কেন্দ্রীয় মন্দির(Kalibari Mandir)। এবারের দুর্গাপুজোতেও(Durga Puja) ব্যতিক্রম হল না সেই রীতি। যখন বাংলাদেশজুড়ে হিন্দুদের ওপর নির্যাতন আর অত্যাচার চরমে উঠেছে, তখন লালমণিরহাটের ঘটনা অন্য কথাই বলছে।

আরও পড়ুন, পুজোর রাতে প্রকাশ্যে মহিলার শাড়ি খুলে দিল যুবকেরা, চাঞ্চল্য কসবায়

লালমণিরহাট শহরের বাসিন্দাদের দাবি, ১৮৩৬ সালে কালিবাড়ি মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। বিভিন্ন দেশ থেকে আসা ধর্মপ্রাণ মুসলমানরা নামাজ পড়ার জন্য তার পাশেই একটি ছোট ঘর তোলেন আর সেটির নামকরণ করা হয় পুরানো বাজার জামে মসজিদ। ওই সময় থেকে এক উঠানে চলছে দুই ধর্মের দুই উপাসনালয়ের কাজ। প্রতিবছর দুর্গাপুজোর আগে মসজিদ ও মন্দির কমিটি বসে সিদ্ধান্ত নেন। নামাজ বা আযানের সময়সূচি অনুযায়ী পূজা-অর্চনার ঢাক বাজানো বন্ধ রাখা হয়। নামাজ শেষে পূজার কার্যক্রম আবার শুরু হয়। এ কারণে এখন পর্যন্ত এই মসজিদ-মন্দিরের প্রাঙ্গণে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। একই আঙিনায় প্রায় শত বছর ধরে কোনো ধরনের সাম্প্রতিক কলহ বা দাঙ্গা ছাড়াই দুই ধর্মের মানুষ তাদের ধর্ম পালন করে আসছে নির্দ্বিধায়। মসজিদ-মন্দিরে সামনের মাঠে পূজার সময় যেমন মেলা বসে তেমনি মুসলিমদের জানাজাও হয়ে থাকে। দুই ধর্মের মানুষই সমানভাবে এই মাঠটি ব্যবহার করে থাকেন।

আরও পড়ুন, বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে সরব ভাগবত

এই সম্প্রীতির নির্দশন মন্দির ও মসজিদ দেখতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে ছুটে আসেন সাধারণ মানুষ। কয়েকটি দেশের রাষ্ট্রদূতও এই মন্দির ও মসজিদ পরিদর্শন করেছেন। পুরানো বাজার জামে মসজিদের ইমাম মোহাম্মদ আলাউদ্দিন জানিয়েছেন, ‘ঐতিহ্যবাহী পুরানো বাজার মসজিদের পাশেই রয়েছে মন্দির। মসজিদের আগে মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছে। তবুও এখানে জাতি ধর্ম নির্বিশেষে সবশ্রেণির মানুষ যার যার ধর্ম পালন করে। এখানে কোনও বিশৃঙ্খলাও হয় না।’ আবার কালিবাড়ি মন্দিরের প্রধান পুরোহিত শংকর চক্রবর্তী জানিয়েছেন, ‘১৮৩৬ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর এলাকার নামকরণও করা হয় কালীবাড়ি। পরে এখানে বাজার গড়ে উঠলে বাজারের ব্যবসায়ী ও শহরের ধর্মপ্রাণ মুসলমানরা মন্দিরের দেয়াল ঘেঁষে প্রতিষ্ঠা করেন পুরানো বাজার জামে মসজিদ। সেই থেকে এক উঠানে চলছে দুই ধর্মের দুই উপাসনালয়ের কার্যক্রম। এখানে কোনো বিশৃঙ্খলাও হয় না।’

‘মা বাঁচাও’, বেওয়ারিশ গরুর বেপরোয়া হামলা থেকে বাঁচতে আর্ত চিৎকার শিশুর

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

মেসিদের প্রিয় খাবার তৈরিতে আর্জেন্টিনা থেকে আমেরিকায় গেল ৫০০ কেজি গরুর মাংস

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের