হামলার আশঙ্কায় রাত জেগে বাড়ি-মন্দির পাহারা দিচ্ছেন খাগড়াছড়ি-রাঙামাটির হিন্দু-বৌদ্ধরা  

Share:

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি: তিন দিন ধরে সাম্প্রদায়িক দাঙ্গায় অশান্ত পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি-রাঙামাটি। মোটরসাইকেল চুরির ঘটনাকে কেন্দ্র করে এক মুসলিম যুবককে পিটিয়ে মারার ঘটনাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে উঠেছে পাহাড়। পরিস্থিতি নিয়ন্ত্রণের নামে বৃহস্পতিবার রাতে খাগড়াছড়ির তিন সংখ্যালঘু যুবককে গুলি করে মেরেছে সেনা জওয়ানরা। তাতে ফল হিতে বিপরীত হয়েছে। শুক্রবার রাঙামাটির বনরূপায় পাল্টা ভাঙচুর চালিয়েছে পাহাড়ি সংগঠন ইউপিএফডি’র সদস্যরা। পাল্টা প্রতিরোধে ঝাঁপিয়েছে মুসুল্লিরা। দু’পক্ষের মধ্যে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন একজন। আর তার পরেই দাবানলের মতো ছড়িয়ে পড়ছে নানা গুজব। হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীরা এতটাই আতঙ্কে রয়েছেন যে হামলা রুখতে রাত জেগে পাহারা দিচ্ছেন।

ঘটনার সূত্রপাত গত বুধবার (১৮ সেপ্টেম্বর)। ওই দিন ভোরে চোর সন্দেহে খাগড়াছড়িতে মোহাম্মদ মামুন (৩০) নামে এক যুবককে পিটিয়ে মারেন স্থানীয় বাসিন্দারা। ওই ঘটনার কথা জানাজানি হতেই খাগড়াছড়ি শহর, শহরতলী ও বিভিন্ন উপজেলায় পাহাড়ি-বাঙালিদের মধ্যে অর্থা‍ৎ হিন্দু-বৌদ্ধদের সঙ্গে মুসলিমদের সংঘর্ষ শুরু হয়। দুই সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা অন্যান্য এলাকাতেও ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত থেকে শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত খাগড়াছড়ি ও রাঙামাটিতে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে চারজনের মৃত্যুর খবর মিলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই ‍দুই জেলায় ১৪৪ ধারা জারি করতে হয়েছে প্রশাসনকে।

খাগড়াছড়ি জেলার মিলনপুর এলাকার বাসিন্দা অর্ণব চাকমা সংবাদমাধ্যমের প্রতিনিধিদের বলেছেন, ‘সাম্প্রদায়িক দাঙ্গা ভয়াবহ আকার নিয়েছে। রাতে মৌলবাদী ও সন্ত্রসীরা হামলা চালাতে পারে এমন আশঙ্কায় আমরা সারারাত জেগে ছিলাম। সবাই আতঙ্কে রাত কাটিয়েছি। একজনকে পিটিয়ে মেরেছে। তার বিচার চাইতে পারে। কিন্তু সেটি তো সাম্প্রদায়িক ইস্যু হতে পারে না।’ সেনাবাহিনীর তরফ থেকেও এক বিবৃতিতে পাহাড়ি এলাকায় সাম্প্রদায়িক দাঙ্গা ভয়াবহ রূপ নিতে পারে বলে সাধারণ মানুষকে আগাম সতর্ক করা হয়েছে।

চাকমা সার্কেলের প্রধান উপদেষ্টা রানি ইয়ান ইয়ান বলেছেন, ‘দীঘিনালায় সংখ্যালঘুদের বাড়ি-ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা সুপরিকল্পিত। অতীতে পাহাড়ের তিন জেলায় একাধিকবার সংখ্যালঘুদের উপরে হামলা হয়েছে। প্রশাসন কোনও ব্যবস্থা না নেওয়ায় মৌলবাদীদের সাহস বেড়েছে।’

মুখ্যমন্ত্রী শুভেন্দু সহ বিজেপি নেতা-নেত্রীদের নামে অশালীন ভিডিও ছড়ানোর অভিযোগে গ্রেফতার নিউটাউনের যুবক

তৃণমূল নেতার নামে ঢুকেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, শোরগোল চন্দ্রকোণায়

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

হাবড়ার হাসপাতাল সুপারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সরব বিজেপি বিধায়ক

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

শিবপুরের দাপুটে তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে এলাকায় প্যারেড করাল পুলিশ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে পাঁচতলার ছাদ থেকে ফেলে খুন, গ্রেফতার ঘাতক

মালদা জেলা পরিষদে সিন্ডিকেট রাজ, মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়ল লিখিত অভিযোগ

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহানের সঙ্গে বিবাদের জেরে বলিউডে ‘ব্যান’ রণবীর

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ