ঈদ উপলক্ষে ঢাকা ছেড়েছেন এক কোটি মানুষ, বিদেশে গিয়েছেন ১০ লাখ

সবচেয়ে বেশি গিয়েছেন কলকাতা সহ ভারতের বিভিন্ন রাজ্যে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: করোনার প্রকোপে গত দু’বছর প্রাণ খুলে ঈদের ঊ‍ৎসবে হুল্লোড়ে মেতে ওঠা যায়নি। ঘরবন্দি হয়েই উ‍ৎসব পালন করতে হচ্ছিল। তাই এবারের ঈদে বাঁধনহারা উল্লাসে মেতে উঠেছেন দেশে বসবাসকারি মুসলিম সম্প্রদায়। প্রিয়জনের সঙ্গে ঈদের ঊ‍ৎসবে মেতে উঠতে রাজধানী ঢাকা ছেড়েছেন প্রায় এক কোটি মানুষ। শুধু তাই নয়, তাদের মধ্যে অন্তত ১০ লাখ মানুষ পাড়ি দিয়েছেন বিদেশে। সবচেয়ে বেশি গিয়েছেন কলকাতা সহ ভারতের বিভিন্ন রাজ্যে।

সোমবার বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী সাংবাদিকদের জানান, ‘গত দু’বছর বিধিনিষেধ ও করোনার সংক্রমণের কারণে মন খুলে ঈদ পালন করা যায়নি। এ বছর মানুষ যেন অনেকটাই মুক্তবিহঙ্গের মতো। প্রতি বছরই ঈদের সময়ে বিপুল সংখ্যক মানুষ ঢাকা ছাড়েন। গ্রামের বাড়িতে ফেরেন। যারা মধ্যবিত্ত ও উচ্চবিত্ত তারা বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার সহ দেশের পর্যটন কেন্দ্রগুলিতে ছুটি কাটাতে যান। অনেকে আবার কলকাতা সহ বিদেশেও পাড়ি জমান। গত ২৮ এপ্রিল থেকে পরিযায়ী মানুষ ঢাকা ছাড়তে শুরু করেছেন। এখনও পর্যন্ত যে হিসেব পাওয়া গিয়েছে তাতে অন্তত এক কোটি মানুষ ঢাকা ছেড়েছেন।’

ঢাকা বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে অন্তত ১০ লক্ষ মানুষ ঈদের ছুটি কাটাতে বিদেশে গিয়েছেন। তার মধ্যে প্রায় পাঁচ লাখ মানুষ গিয়েছেন কলকাতা সহ ভারতের বিভিন্ন শহরে। বাকি পাঁচ লাখ গিয়েছেন দুবাই, মালদ্বীপ, মালয়েশিয়া, থাইল্যান্ড ও সিঙ্গাপুরে।

পুরসভায় ইস্তফার ধাক্কা, নাগরিক সমস্যা মেটাতে‘ মন্ত্রীকে বলুন’ কর্মসূচির উদ্যোগ পুরমন্ত্রীর

শাকিরা থেকে বার্নিং বয়, আজ রাতে বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ মাতাবেন যারা

দলে ভাঙনের জের, দিল্লিতেও বদলাচ্ছে তৃণমূলের দফতরের ঠিকানা

শান্তিপুরে বাস কর্মীকে পিটিয়ে খুন! প্রতিবাদে বন্ধ পরিষেবা, ভোগান্তিতে যাত্রীরা

ফিফা বিশ্বকাপ দেখুন একদম বিনামূল্যে, কিন্তু কী ভাবে? জেনে নিন বিস্তারিত

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

ফের সক্রিয় বিষ্ণোই গ্যাং, দিল্লিতে গুরু রনধাওয়ার জিমে পরপর গুলি চালাল দুষ্কৃতীরা!

১৩০ আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল রিজার্ভ ব্যাঙ্কের, অধিকাংশ পশ্চিমবঙ্গের

ইরানজুড়ে আছড়ে পড়ল আমেরিকার ক্ষেপণাস্ত্র, পাল্টা হরমুজ প্রণালি বন্ধ করল তেহরান

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

বৃহস্পতিবার রাতে শুরু ফুটবলের শ্রেষ্ঠত্বের মহাযুদ্ধ, কোথায় দেখবেন? পড়ুন বিস্তারিত

বিকেলেই শহরজুড়ে তুমুল বৃ্ষ্টির পূর্বাভাস, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া, জারি সতর্কতা

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বিভাস মুখোপাধ্যায়