শুটিং শেষে ফেরার পথে বিমানবন্দরে গ্রেফতার অপু বিশ্বাসের নায়ক পলাশ, কী অপরাধ তাঁর?

নেপাল থেকে শুটিং সেরে দেশে ফেরার পথে বিমানবন্দরে গ্রেফতার জনপ্রিয় অভিনেতা মরতুজা পলাশ। কী অপরাধ তাঁর?

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: নেপাল থেকে শুটিং সেরে দেশে ফেরার পথে বিমানবন্দরে গ্রেফতার জনপ্রিয় অভিনেতা মরতুজা পলাশ। কী অপরাধ তাঁর? জানা গিয়েছে, ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় একটি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁকে গত ২৮ অগস্ট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। যে কারণে অভিনেত্রী অপউ বিশ্বাসের পরবর্তী ছবি ‘শিকার’ এখন সঙ্কটের মুখে। ওই ছবিতে তিনি অপু বিশ্বাসের নায়কের চরিত্রে অভিনয় করছেন।

গত অগস্টে ২৫ দিনের জন্যে দলটি নেপালে শুটিংয়ে গিয়েছিলেন। কিন্তু ২৬ অগস্ট ভোটেকোশি নদীতে হড়পা বানের কোপে ভেসে যায় গোটা নেপাল। যাতে মারা যায় প্রায় ২০০০-এর কাছাকাছি মানুষ। এখনও নিখোঁজ অনেকে। সেই সময় অপু বিশ্বাস ও তাঁর দলও নেপালে আটকে যান। অবশেষে বাধা কাটিয়ে গত ২৮ অগস্ট দেশে ফিরে আসে ‘শিকার’ ছবির দল। সেদিনেই বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় পলাশকে। তবে এতদিন বিষয়টি প্রকাশ্যে আসেনি। জানা গিয়েছে, হত্যা মামলায় গ্রেফতারের পর তাঁকে রিমান্ডে নিয়ে যাওয়া হয়েছিল। রিমান্ড শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তাঁকে জেলে পাঠানোর নির্দেশ দেন। একটি সূত্রের দাবি, জিজ্ঞাসাবাদে চলাকালীন ওই হত্যাকাণ্ডের বিষয়ে একাধিক তথ্য পুলিশকে জানিয়েছেন অভিনেতা। কে ওই হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত ছিল, সেটাও জানিয়েছেন।

এদিকে ‘শিকার’ ছবির অনেক কাজ এখনও বাকি রয়েছে। নায়ক জেলে থাকলে ছবির কাজ এগোবে কী করে? সেই নিয়েই চিন্তায় পড়ে গিয়েছেন নির্মাতারা। জানা গিয়েছে, নেপালে ছবির বেশিরভাগ শুটিং হয়ে গেলেও এখনও কয়েকটি দৃশ্য ও গানের শুটিং বাকি রয়েছে। অক্টোবরে সেগুলির শুটিং শুরু করার পরিকল্পনা করেছিলেন নির্মাতা কামরুজ্জামান রোমান। কিন্তু ছবির নায়ক জেলে থাকায় আপাতত সব পরিকল্পনা বাতিল করা হয়েছে। পরিচালক জানিয়েছেন, পলাশের আইনজীবীরা এখন বিষয়টি দেখছে। যার ফলে তিনি আশা করছেন যে, খুব শীঘ্রই পলাশ জেল্মুক্তি পাবেন এবং আবারও শুটিং শুরু করতে পারবেন। তাই এখন অপেক্ষা করা ছাড়া আর কোনও উপায় নেই। জানা গিয়েছে,সীমান্তবর্তী এলাকার গল্প ছবিতে ফুটে উঠবে। এই ছবিতে কলকাতার কয়েকজন অভিনেতাও কাজ করছেন। যাঁদের মধ্যে আছেন, খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্ত ও শ্যাম ভট্টাচার্য। এছাড়াও আরও অভিনয় করছেন, মাহমুদুল ইসলাম মিঠু, সুমন আনোয়ার-সহ ঢালিউডের একাধিক তারকা।

খাইবার পাখতুনখোয়ার মসজিদের কাছে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত কমপক্ষে ২৫, আহত ৫০

নন্দীগ্রামের ভোট থেকে সরে দাঁড়াচ্ছেন মমতার প্রার্থী? নবান্নে শুভেন্দুর সঙ্গে সাক্ষাত নিয়ে জোর জল্পনা

কোহলি-পোলার্ডকে টেক্কা দিয়ে টি টোয়েন্টিতে নয়া মাইফলক স্পর্শ করলেন বাটলার

‘পরিচালক-প্রযোজকের সঙ্গে শুতে হবে’, কাজ পাওয়ার বিনিময়ে শর্ত পেয়েছিলেন সুন্দরী অভিনেত্রী

ঘাসের উপর জোড়াফুল অতীত, কমিশনের নির্দেশে কী প্রতীক পেলেন মমতা-ঋতব্রতরা?

দোকানের মিষ্টি ভুলে যাবেন! গোবিন্দভোগ চাল দিয়ে বাড়িতেই বানান রসে তুলতুলে রসবড়া

‘ফোন নয়, সমাজ পরিবর্তন করুন’, যুবসমাজের ‘আইফোন ১৮ প্রো’ কেনার উন্মাদনা দেখে চটলেন সোনু সুদ

রণক্ষেত্র সিলেট-লন্ডনগামী বিমান! মাঝ আকাশেই দুই যাত্রীর তুমুল মারামারি, ভাইরাল ভিডিও

নিঠারি হত্যাকাণ্ড: বেকসুর খালাসের এক বছরের মাথায় আত্মহত্যা করলেন সুরেন্দ্র কোলি

আট উইকেটে জাপানকে হারিয়ে এশিয়ান গেমসের সেমিফাইনালে পৌঁছলেন হরমনপ্রীতরা

রাস্তায় ইচ্ছাকৃতভাবে যানজট রয়েছে? অভিযোগ জানান, টোল ফ্রি নম্বর দিলেন মুখ্যমন্ত্রী

শিশুদের খাবারে বিষ! Nestlé-র বিরুদ্ধে কড়া পদক্ষেপ FSSAI-এর

ফিলিপিন্সে স্কুলে বন্দুকবাজের তাণ্ডব, গুলিতে নিহত ১, আহত ৪

বিশ্বকর্মা পুজোতেও পিছু ছাড়ল না বৃষ্টি, কলকাতা-সহ পাঁচ জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস