স্বস্তি পরীমণির, তিন মাসের জন্য স্থগিত মাদক মামলা

কেন পরীমণির বিরুদ্ধে মাদক মামলা খারিজ করা হবে না, তা জানতে চেয়েও সংশ্লিষ্টদের নোটিশ জারি করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মাদক মামলায় সাময়িক স্বস্তি পেলেন পরীমণি। ঢাকাই সিনেমার বহুল আলোচিত মাদক মামলা তিন মাসের জন্য স্থগিত রাখার নির্দেশ দিল হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ সেলিমের ডিভিশন বেঞ্চ এ আদেশ দিয়েছে। সেই সঙ্গে কেন পরীমণির বিরুদ্ধে মাদক মামলা খারিজ করা হবে না, তা জানতে চেয়েও সংশ্লিষ্টদের নোটিশ জারি করা হয়েছে। এদিন থেকেই অবশ্য ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক নজরুল ইসলামের আদালতে ঢাকাই সিনেমার বিতর্কিত নায়িকার বিরুদ্ধে মাদক মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। প্রথমদিন সাক্ষী দেন র‍্যাব আধিকারিক মজিবর রহমান।

গত ৪ বছরের অগস্ট অতর্কিতে বনানীতে নায়িকা পরীমণির ফ্ল্যাটে হানা দেয় র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)। অভিযানে বিপুল পরিমাণ মাদক ও মদ উদ্ধার করা হয়। ড্রয়িংরুমের কাভার্ড, শোকেস, ডাইনিং রুম, বেডরুমের সাইড টেবিল ও টয়লেট থেকে বিপুল পরিমাণ মদের বোতল উদ্ধার করা হয়। পরের দিন ৫ অগস্ট র‌্যাবের পক্ষ থেকে বনানী থানায় পরীমণি ও তাঁর সহযোগী বিপুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় দায়ের করা হয়। দীর্ঘ জেরার পরে গ্রেফতার করা হয় ঢাকাই সিনেমার বিতর্কিত নায়িকাকে। গত ৪ অক্টোবর মামলার তদন্তকারী আধিকারিক সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল আদালতে পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

চার্জশিটে বলা হয়, পরীমণির বাড়ি থেকে উদ্ধার হওয়া মাদকের কোনও বৈধ কাগজপত্র ছিল না। ২০১৯-২০ আর্থিক বর্ষে পরীমণির নামে মদ্যপানের লাইসেন্স ইস্যু করা হয়েছিল। গত বছরের ৩০ জুন ওই লাইসেন্সের মেয়াদ শেষ হয়। অভিযুক্ত বিভিন্ন স্থান থেকে দুই সঙ্গীর মাধ্যমে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে ফ্ল্যাটে মজুত করেছিলেন। চার্জশিট খারিজের দাবি জানিয়ে নিম্ন আদালতে আর্জি জানিয়েছিলেন পরীমণি। কিন্তু সেই আর্জি খারিজ করে দেন নিম্ন আদালতের বিচারক। নিম্ন আদালতের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন ঢাকাই সিনেমার বিতর্কিত নায়িকা।  

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

চিনি আর তেল ছাড়লেই কমবে না ডায়াবেটিস! কী বলছেন বিশেষজ্ঞরা?

খাবারে বৈচিত্র্য কম? বাড়তে পারে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

ফুসফুসের সমস্যা! ধূমপান ছাড়ার ২০ মিনিট পর থেকেই শুরু হয় ম্যাজিক

কেতুর গোচর, ৫ ডিসেম্বর পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৩ রাশির জাতকদের

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে