একই বৃন্তে দুইটি কুসুম, বৃষ্টি থেকে বাঁচাতে নামাজ পড়া মুসলিমের মাথায় ছাতা ধরল হিন্দু পুলিশ কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধি : জুম্মার নামাজ আদায় করতে এসেছিলেন শারীরিকভাবে অক্ষম এক ব্যক্তি। তবে মসজিদে জায়গা না পেয়ে অন্যান্য মুসল্লিদের সঙ্গে রাস্তায় জুম্মার নামাজ আদায় করতে বসেছিলেন ঐ ব্যক্তি। এরই মাঝে রে রে.. করে এল ঝেঁপে বৃষ্টি। হঠাৎই উদয় হল এক পুলিশ কর্মী। ধর্মে ভিন্ন হলেও মানবতা যে এক তা প্রমাণ করলেন এই পুলিশ কর্মী। তাঁকে দেখা যায় ওই মুসল্লির মাথায় ছাতা ধরে দাঁড়িয়ে আছে। 

সঙ্গে সঙ্গে ভাইরাল হয় সেই ভিডিয়ো। ভিডিয়োটি’তে ওই পুলিশ সদস্যের মুখ দেখা যায় নি। তবে জানা গিয়েছে তাঁর নাম দীপ্ত রায়। গত শুক্রবার রাতে এই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ভাইরাল হয়। এই পোস্টটি শেয়ার করেন বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেলের সংবাদ উপস্থাপক রাজেশ রঞ্জন সরকার।

পোস্টে রাজেশ রঞ্জন সরকার জানিয়েছেন, ‘ছবিতে যে পুলিশকে দেখছেন আমার খুড়তুতো ভাই দীপ্ত রায়। আমরাই বাংলাদেশ।একজন হিন্দু পুলিশ একজন শারীরিক অক্ষম মুসলমান ভাইকে তার নামাজ আদায়ের সময় বৃষ্টির জল থেকে বাঁচাতে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে‌। এই দেশ সব ধর্মের মানুষের। এই দেশ ইতিবাচক মানুষের। নেতিবাচক মানুষের নষ্ট চিন্তাভাবনা থেকে দেশ মুক্ত থাকুক। আমি গর্বিত এমন ভাই আমার আছে।’

এই ভাইরাল ভিডিয়োটিতে একটার পর একটা কমেন্ট ভেসে এসেছে। ছবির কমেন্টের ঘরে একজন লিখেছেন, ‘আমরা এমন বাংলাদেশ চাই। যেখানে ধর্ম নিয়ে বাড়াবাড়ি হবে না। যে যার ধর্ম ঠিকমতো পালন করবে।’ আরেকজন লিখেছেন,‘সব পুলিশ খারাপ না। আরেক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন,এমন মানবিক বাংলাদেশ চেয়েছিলাম।’

এদিকে পুলিশ সদস্য দীপ্ত রায়ও ওই পোস্টে মন্তব্য করে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। দীপ্ত রায় বাংলাদেশের ঢাকার গুলশানে ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ফোর্সে দায়িত্বরত আছেন বলে জানা গিয়েছে।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা