উত্তাল ঢাকা, রাষ্ট্রপতিকে ইস্তফার জন্য ২৪ ঘন্টার সময়সীমা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরে এবার বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুকে হঠাতে আসরে নামল পাকিস্তানি দালাল হিসাবে পরিচিত স্বঘোষিত ছাত্র-জনতা। আজ মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে ঢাকার রাষ্ট্রপতি ভবন (বঙ্গভবন) ঘেরাও করে বেশ খানিকক্ষণ বিক্ষোভ দেখায় পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ঠ বিভিন্ন মৌলবাদী ও জঙ্গি সংগঠনের সদস্যরা। বেশ কয়েকজন রাষ্ট্রপতি ভবনে ঢোকারও চেষ্টা চালায়। যদিও সেনা সদস্যরা সেই চেষ্টা ব্যর্থ করে দেন। যদিও বঙ্গভবন ছেড়ে চলে যাওয়ার সময়ে রাষ্ট্রপতিকে ইস্তফা দেওয়ার জন্য ২৪ ঘন্টার সময়সীমা বেঁধে দেন বিক্ষোভকারীরা।

গত ৫ অগস্ট সেনা বিদ্রোহের মুখে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আর তাঁর অবর্তমানে অবৈধভাবে ক্ষমতায় আসীন হয় পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের পোষ্যভৃত্য হিসাবে পরিচিত মোল্লা মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। গত সেপ্টেম্বর মাসেই ‘এই মুহুর্তে’-এ আগাম জানিয়েছিল, শেখ হাসিনার পরে পাকিস্তানি গুপ্তচর সংস্থার এজেন্ট অন্তর্বর্তী সরকারের টার্গেট হচ্ছেন মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তির প্রতিনিধি হিসাবে পরিচিত রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবউদ্দিন। তাঁকে কীভাবে ক্ষমতাচ্যূত করতে হবে সেই নীল নকশা বাস্তবায়নে গত মাসে ঝটিকা সফরে বাংলাদেশে এসেছিলেন মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ’র কুখ্যাত এজেন্ট তথা০ একাধিক দেশে সরকার ওল্টানোর অন্যতম চক্রী ডোনাল্ড লু।

সেই নীল নকশা অনুযায়ী, পাকিস্তানি গুপ্তচর সংস্থার ‘পেইড এজেন্ট’ হিসাবে পরিচিত ‘দৈনিক মানবজমিন’ পত্রিকার সম্পাদক মতিউর রহমান চৌধুরী রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ নিয়ে কথা বলেন। সাক্ষা‍ৎকারে রাষ্ট্রপতি জানান, ‘শেখ হাসিনা পদত্যাগ করেছেন এমন কোনও তথ্য ভিত্তিক প্রমাণ নেই।’ গতকাল সোমবার ওই বিষয়টি জানাজানি হতেই শোরগোল পড়ে যায়। পরিকল্পিতভাবেই রাষ্ট্রপতির ইস্তফার দাবি তোলেন পাকিস্তানপ্রেমীরা। এমনকি আইএসআইয়েরর এজেন্ট তথা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম-হাসনাত আবদুল্লাহরা আসরে নেমে জানান, এবার রাষ্ট্রপতিকে সরতে হবে।

এদিন দুপুরে রাষ্ট্রপতির ইস্তফার দাবি জানিয়ে বঙ্গভবনের সামনে জড়ো হন পাকিস্তানপন্থীরা। রাষ্ট্রপতির নামে অকথ্য ভাষায় শ্লোগান দেওয়ার পাশাপাশি ইস্তফার জন্য ২৪ ঘন্টার সময়সীমা বেঁধে দেন। বিক্ষোভকারীদের অন্যতম নেতা তথা আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি প্রশিক্ষণ শিবিরের দায়িত্বে থাকা হাসনাত আবদুল্লা হুমকি দিয়ে বলেন, ‘ বর্তমান রাষ্ট্রপতি আওয়ামী লীগ ও শেখ হাসিনার দোসর। আমরা চাই না তিনি রাষ্ট্রপতি পদে থাকুন। তাই আমরা তাকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছি তিনি যেন রাষ্ট্রপতির পথ থেকে পদত্যাগ করেন। তিনি যদি ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ না করেন তাহলে আমরা জানি তাকে কীভাবে পথ থেকে সরাতে হবে।’

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা