বাংলাদেশে গিয়ে আগ্রহ নিয়ে মুড়িভাজা দেখেছিলেন রানি এলিজাবেথ

১৯৮৩ সালের ১৪ নভেম্বর চারদিনের সফরে এসেছিলেন বাংলাদেশে এসেছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ।

Share:

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর: রানি দ্বিতীয় এলিজাবেথের (Queen Elizabeth II) অকালপ্রয়াণে শোকস্তব্ধ গাজীপুরের শ্রীপুর উপজেলার বৈরাগীরচালা (Bairagirchala) গ্রামের বাসিন্দারা। অনেকেই চার দশক আগে খুব কাছ থেকে দেখেছিলেন রানিকে। গাম্ভীর্য আর আভিজাত্যকে সরিয়ে পাশের বাড়ির মেয়ের মতোই মিশে গিয়েছিলেন গ্রামের মহিলাদের সঙ্গে। কাঁঠাল বাগান বসে মহিলাদের সঙ্গে গল্প করেছিলেন। এমনকী অবাক বিস্ময়ে মুড়িভাজাও দেখেছিলেন। রানির সফরের পরেই বৈরাগীরচালার ভোল বদলে গিয়েছিল। উন্নয়নের জোয়ার বয়েছিল। শুক্রবার গ্রামের অনেক প্রবীণ বাসিন্দারই চার দশক আগের স্মৃতি রোমন্থন করতে গিয়ে চোখ ছলছল করে উঠল।

গ্রামীণ উন্নয়ন কীভাবে হচ্ছে তা দেখতে ১৯৮৩ সালের ১৪ নভেম্বর চারদিনের সফরে এসেছিলেন বাংলাদেশে এসেছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। শ্রীপুর জেলার আওয়ামী লীগ নেতা প্রয়াত মিজানুর রহমান খানের আমন্ত্রণে সাড়া দিয়ে বৈরাগীরচালা গ্রামে গিয়েছিলেন। বাংলাদেশকে চিনতে প্রথমে ঢাকা থেকে ট্রেনে চেপে শ্রীপুরে যান রানি। সেখান থেকে গাড়িতে চেপে হাজির হন বৈরাগীরচালায়। গ্রাম ঘুরে দেখার পাশাপাশি একটি কাঁঠাল বাগানে স্থানীয় মহিলাদের সঙ্গে গল্পে মেতে ওঠেন। রানিকে পুকুরে মাছ ধরা, মুড়ি বানানোসহ বিভিন্ন গ্রামীণ শিল্প ঘুরিয়ে দেখানো হয়। স্থানীয় এক মহিলা ওই সময়ে রানিকে রুপোর চাবি উহার দেন। রানির সফর ঘিরে নতুন করে সাজানো হয়েছিল বৈরাগীরচালাকে।

পরাধীন বাংলাদেশেও পা রেখেছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। ১৯৬১ সালের ফেব্রুয়ারি মাসে স্বামী প্রিন্স ফিলিপকে নিয়ে ঢাকায় এসেছিলেন। উঠেছিলেন রমনা পার্কের রাষ্ট্রীয় অতিথিশালা সুগন্ধায়। ওই সফরে বুড়িগঙ্গা নদীতে স্টিমারে চড়ে নৌ বিহার করেন তিনি। নদীর দুই পাড়ে রানিকে এক ঝলক দেখতে হাজার-হাজার মানুষ অপেক্ষা করছিলেন। কীভাবে চট উ‍ৎপাদন হয় তা স্বচক্ষে দেখতে আদমজি জুটমিলে হাজির হয়েছিলেন।

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট