চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘আন্দোলন থেকে দূরে থাকুন’, বাংলাদেশে বসবাসকারী নাগরিকদের সতর্ক করল কানাডা দূতাবাস

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সংরক্ষণ বিরোধী আন্দোলন ঘিরে অশান্তির আবহে এবার বাংলাদেশে অবস্থানকারী দেশের নাগরিকদের সতর্ক করল ঢাকায় অবস্থিত কানাডা দূতাবাস। দেশের নাগরিকদের উদ্দেশে জারি করা সতর্কবার্তায় বলা হয়েছে, ‘চলতি সংরক্ষণ বিরোধী আন্দোলন থেকে দূরে থাকুন। সমাজমাধ্যমে সরকার বিরোধী কোনও পোস্ট করবেন না।’ পাশাপাশি কোনও সমস্যার মুখে পড়লে দূতাবাসের সঙ্গে যোগাযোগের পরামর্শও দেওয়া হয়েছে।

সরকারি চাকরিক্ষেত্রে কোটা তুলে দেওযার দাবিতে গত কয়েকদিন ধরেই আন্দোলন শুরু করেছেন পড়ুয়ারা। ওই আন্দোলন ঘিরে গত মঙ্গলবারই রণক্ষেত্রের চেহারা নিয়েছে রাজধানী ঢাকা-সহ গোটা বাংলাদেশ। আন্দোলন থামাতে পুলিশ-র‍্যাব-বিজিবি’র পাশাপাশি কুখ্যাত দুষ্কৃতীদের আসরে নামিয়েছে শেখ হাসিনা সরকার। পুলিশ ও ছাত্রলীগের গুন্ডাদের গুলিতে এক সাংবাদিক-সহ ৩৯ জন প্রাণ হারিয়েছেন। গুলিবিদ্ধ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকি‍ৎসাধীন ২,৫০০-র বেশি আন্দোলনকারী। বিক্ষোভ আর অশান্তির জের গোটা দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে রাজধানী ঢাকা। ট্রেন ও বাস চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। গণহত্যার সংবাদ ধামাচাপা দিতে প্রশাসনের তরফে মোবাইল ও ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

চলতি আন্দোলনের প্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবারই (১৮ জুলাই) ভারতীয় দূতাবাসের তরফে বাংলাদেশে অবস্থানকারী দেশের নাগরিক ও পড়ুয়াদের বাড়ি থেকে না বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। ভারতীয় দূতাবাসের পরে কানাডা দূতাবাসও একই রকমের নির্দেশিকা জারি করল।

Published by:

Share Link:

More Releted News:

‘শেখ মুজিবকে প্রাপ্য সম্মান দিতে হবে ‘, ভিন্ন সুর চট্টগ্রামের বিএনপি মেয়রের

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ভিমরুলের আক্রমণ থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ বৃদ্ধের, তারপর যা হল…

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ