প্রতিশোধের আগুন, রাজশাহীতে হিন্দু মন্দিরে প্রতিমা ভাঙচুর, গ্রেফতার যুবক

আবেগের বশে সে এ ঘটনা ঘটিয়েছেন। তিনি বোনের ফোনে দেখেছেন, ভারত থেকে জল ছেড়ে দেওয়া হয়েছে। এ কারণে বাংলাদেশের মানুষ বন্যার জলে ডুবে যাচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ফের বাংলাদেশে অশান্তির আগুন। হিন্দু মন্দির ভাঙচুর। কোটা সংস্কার আন্দোলনের রেশ কমতে না কমতেই বাংলাদেশে ফের হিন্দু মন্দির ভাঙচুর। আসলে কোটা সংস্কার আন্দোলন রুখতেই বাংলাদেশ বন্যার কবলে। আর বাংলাদেশে বন্যার জল ঢুকে পড়ার কারণ হিসেবে একদল মানুষ বলেছেন, ভারত থেকে ইচ্ছে করে জল ছেড়ে দেওয়া হচ্ছে। আর তাতেই বাংলাদেশ জলমগ্ন। ইতিমধ্যেই বাংলাদেশের পূর্বাঞ্চলের সীমান্তবর্তী এলাকাগুলিতে বন্যার সৃষ্টি হয়েছে, এবং তাতে ক্ষতিগ্রস্ত হয়েছেন কয়েক লাখ মানুষ। এবার ভারতের উপর প্রতিশোধ তুলতেই বাংলাদেশের রাজশাহীতে একটি হিন্দু মন্দিরে হামলা চালাল ২৫ বছর বয়সী একজন যুবক।

সূত্র অনুযায়ী, রাজশাহীর বাঘা উপজেলায় একটি হিন্দু মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে। ঘটনাটি ঘটেছিল, শুক্রবার রাতে রাজশাহীর বাঘা উপজেলার কালিগ্রাম দুর্গা মন্দিরে। মন্দিরের ভেতরে ঢুকে প্রতিমা ভাঙচুরের সময় যুবকটিকে আটক করা হয় বলে জানিয়েছেন উপজেলা থানার পুলিশ। অভিযুক্ত বাপ্পি হোসেন (২৫), বাঘা পৌরসভার কলিগ্রামের মিঞাপাড়া গ্রামের জমসেদ আলী ভেগলের ছেলে। জানা গিয়েছে, বাপ্পি মাদ্রাসায় লেখাপড়া শেষ করে দুই বছর ধরে বাড়িতেই বসে আছেন। মাঝেমধ্যে রিকশাভ্যান চালান। মন্দির ভাঙচুরের ঘটনায় উপজেলার কলিগ্রাম সার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি অরুন সরকার অপরাধীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এবং ঘটনার সময়েই এলাকার কিছু মানুষ তাঁকে হাতেনাতে ধরে ফেলে।

তাঁর অভিযোগ, সকাল ৬টার দিকে মন্দিরের তালা ভেঙে ভিতরে প্রবেশ করেন বাপ্পি। ঢুকেই তিনি প্রতিমা ভাঙচুর করতে শুরু করেন। তখনই স্থানীয়রা দেখতে পেয়ে তাকে আটক করেন। আর তাঁর অভিযোগের ভিত্তিতেই অভিযুক্তকে কারাগারে পাঠানো হয়েছে বলে খবর। পুলিশ জানিয়েছে, শুক্রবার ভোরে পাকুড়িয়া ইউনিয়নের পালপাড়া, ঘোষপাড়া ও বাঘা পৌরসভার কলিগ্রাম সার্বজনীন দুর্গা মন্দিরের তালা ভেঙে বাপ্পি মন্দিরের ভেতরে ঢুকে করে প্রতিমা ভাঙচুর করেছেন। তখনই হাতে-নাতে আটক করে হিন্দু সম্প্রদায়ের লোকজন। পরে তারা বাপ্পিকে পুলিশে হস্তান্তর করেন।

এ প্রসঙ্গে বাঘা থানার ওসি আবু সিদ্দিক বলেছেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাপ্পি মন্দিরের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে প্রতিমা ভাঙচুর করার কথা স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, আবেগের বশে সে এ ঘটনা ঘটিয়েছেন। তিনি বোনের ফোনে দেখেছেন, ভারত থেকে জল ছেড়ে দেওয়া হয়েছে। এ কারণে বাংলাদেশের মানুষ বন্যার জলে ডুবে যাচ্ছে। এই ভিডিও দেখে তিনি সারারাত ঘুমাতে পারেননি। তাই আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে তিনি হিন্দু মন্দিরে হামলা চালায় এবং মন্দির ভাঙচুর করে। তবে এই ঘটনায় আরও কেউ জড়িত আছেন কিনা তা তদন্ত করছে পুলিশ। পাশাপাশি হিন্দু মন্দিরগুলোতে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

‘শিয়রে যমদূত, ভবিষ্যত অনিশ্চিত’, বিয়েতে রাজি নন ৯০ শতাংশ ইরানি

এবার মাটিয়ারি বানপুর গ্রাম পঞ্চায়েতের দখল নিল বিজেপি

৪০০ প্রতিনিধি নিয়ে ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি আসছেন চিনের প্রেসিডেন্ট শি!

পাইকারি দোকানে চিনি কত কুইন্টাল মজুত রাখা যাবে? মাপ বেঁধে দিল জলপাইগুড়ি জেলা পুলিশ

বারাকপুরে চাঞ্চল্যকর ঘটনা! নর্দমা থেকে উদ্ধার ভ্রূণ, তদন্তে টিটাগড় থানার পুলিশ

স্মার্টফোনে ‘VoLTE’ ম্যাজিক! বদলে দিতে পারে সাধারণ কলিংয়ের অভিজ্ঞতা

যাদবপুর কাণ্ডের তদন্তে রেজিস্ট্রারের সঙ্গে বৈঠক সহকারী পুলিশ কমিশনারের, চাওয়া হল CCTV ফুটেজ

রক্তের কালোবাজারির শিকড় কত গভীরে? তদন্তে নেমে গ্রেফতার ৩ ল্যাব টেকনিশিয়ান

‘আত্মসমর্পণ করুন’, কাউন্সিলরকে খুনের মামলায় শেখ হাসিনাকে নির্দেশ যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের

‘আর ফুটপাথে থাকতে হবে না’, পার্কস্ট্রিটে দুধ গরমের বিতর্কে সীতাদেবীকে আশ্বাস শুভেন্দুর

রাজনীতি থেকে সন্ন্যাস নিচ্ছেন? বড় ইঙ্গিত নিতিন গড়কড়ির

যশস্বী-আথিসার পর আরও এক খেলোয়াড়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল ICC, কে তিনি?

মঙ্গল সন্ধ্যায় শহরে ঝেঁপে নামবে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

‘দুর্নীতির সামান্যতম প্রমাণ পেলেই আইনি ব্যবস্থা,’ কর্মীদের বার্তা শমীকের