দিল্লিতে নেই শেখ হাসিনা, কোথায় রয়েছেন মুজিব কন্যা, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সেনা অভ্যুত্থানের মুখে গত ৫ অগস্ট বাংলাদেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন পদচ্যূত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের রাজধানী দিল্লির এক গোপন ঘাঁটিতে তিনি রয়েছেন বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছিল। যদিও ভারত সরকারের তরফ থেকে এ বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। কিন্তু মুজিব কন্যার অবস্থান নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে। গতকাল বৃহস্পতিবার এক অডিও রেকর্ডিং ফাঁস হয়েছে। তাতে খোদ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী দাবি করেছেন তিনি বাংলাদেশের কাছাকাছি রয়েছেন। যাতে অতি দ্রুত দেশে ঢুকতে পারেন। যদিও বাংলাদেশের কাছাকাছি কোন জায়গায় রয়েছেন, তা নিয়ে কিছু জানাননি। বাংলাদেশের গোয়েন্দা সংস্থার দাবি, সম্ভবত ফের দিল্লি থেকে বাংলাদেশ সীমান্তবর্তী আগরতলাতেই মুজিব কন্যা ঘাঁটি গেড়েছেন। ইতিমধ্যেই ভারতে থাকা নিজেদের নেটওয়ার্ককে কাজে লাগিয়ে এ বিষয়ে বিস্তারিত তথ্য জোগাড় করার কাজ শুরু হয়েছে।

গত ৫ অগস্ট সেনা অভ্যুত্থানের মুখে পড়ে বাংলাদেশ বায়ু সেনার বিশেষ হেলিকপ্টারে চেপে ঢাকা থেকে প্রথমে আগরতলায় পৌঁছন শেখ হাসিনা। তার পরে বিশেষ বিমানে পৌঁছন রাজধানী দিল্লির উপকণ্ঠে থাকা গাজিয়াবাদের হিন্ডন বায়ুসেনা ঘাঁটিতে। এশিয়ার বৃহত্তম সেনা ঘাঁটিতে থাকা ভারতীয় গোয়েন্দা সংস্থার ‘সেফ হাউজে’ মুজিব কন্যাকে প্রথমে আশ্রয় দেওয়া হয়। সেখানেই হাসিনার সঙ্গে দফায়-দফায় বৈঠক করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও ‘র’ প্রধান। বেশ কয়েকদিন বাদে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে মুজিব কন্যাকে দক্ষিণ দিল্লিতে থাকা ভারতীয় গোয়েন্দা সংস্থার এক সুরক্ষিত আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছিল।

৫ অগস্ট বিনা ভিসাতেই বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছিলেন বঙ্গবন্ধু তনয়া। নিয়মানুযায়ী, আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত তিনি বিনা ভিসাতেই ভারতে থাকতে পারবেন। তার পরে কী হবে, তা নিয়ে নানা জল্পনা চলছে। শেখ হাসিনার ভবিষ্যত ঠাঁই নিয়ে জল্পনা যখন তুঙ্গে ঠিক তখনই এক অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। ওই অডিও ক্লিপে শোনা গিয়েছে, মার্কিন প্রবাসী আওয়ামী লীগ নেতা তানভীর কায়সার বাংলাদেশের ক্ষমতাচ্যূত প্রধানমন্ত্রীকে বলেন- আপা বাংলাদেশে একটা নিউজ আসছে, আপনাকে গাজিয়াবাদ থেকে দিল্লিতে ট্রান্সফার করছে হেলিকপ্টারে করে। ওই কথা শুনে হাসিনা অবাক হয়ে প্রশ্ন করেন-হেলিকপ্টার দিয়ে? কোন দেশের হেলিকপ্টার? ছবি পাঠাইও দেখবোনে। কি একটা আজগুবি কথা বলে ওরা। আমি দেশের খুব কাছাকাছি আছি। অতদূরে নাই। আমি খুব কাছাকাছিই আছি, যাতে আমি চট করে ঢুকে পড়তে পারি।’ ওই অডিও ক্লিপ ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। শোরগোল পড়েছে সমাজমাধ্যমে।

 

 

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা