হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে ফাঁসিতে ঝোলানোর দাবি ছাত্র জোট নেতাদের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সেনা অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রিত্বে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছেড়েছেন মুজিব কন্যা শেখ হাসিনা। আপাতত ভারতের আশ্রয়ে রয়েছেন তিনি। এবার প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে এনে ফাঁসিতে ঝোলনোর দাবি তুললেন জামায়েতপন্থী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম-আসিফ মাহমুদরা। শুধু তাই বাংলাদেশের রাজনীতিতে  আওয়ামী লীগকে নিষিদ্ধ করারও দাবি জানিয়েছেন।

গতকাল মঙ্গলবারই অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করেন শেক হাসিনাকে ক্ষমতা থেকে উ‍ৎখাতের মূল চক্রী ছাত্র নেতারা। সূত্রের খবর, ওই বৈঠকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক তথা জামায়াতের ছাত্র সংগঠন  ইসলামী ছাত্র শিবিরের শীর্ষ নেতা নাহিদ ইসলাম দাবি জানান, মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার করে তাঁকে ফাঁসির সাজা দিতে হবে। যে দেশেই তিনি আশ্রয় নিন না কেন, সেখান থেকে ফিরিয়ে ফাঁসিতে ঝোলাতে হবে। বৈঠকে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল এবং আর এক সমন্বয়ক আসিফ মাহমুদও একই দাবি জানান।

পাশাপাশি দেশে আর যাতে কেউ আওয়ামী লীগ করতে না পারে, মুক্তিযুদ্ধের স্বপক্ষে গলা তুলতে না পারে তার জন্য শেখ হাসিনার দলকে নিষিদ্ধ করারও দাবি জানান ছাত্র নেতারা। তাঁদের দাবি বিবেচনা করে দেখার প্রতিশ্রুতি দিয়েছেন রাষ্ট্রপতি। ছাত্র নেতারা যে দাবি জানিয়েছেন তা পূরণ অসম্ভব নয় বলে মনে করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী তথা বিএনপি নেতা ব্যারিস্টার অনিক আর হক। তাঁর কথায়, ‘পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন পলাতক। আমাদের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রয়েছে, সেখানেও তার বিরুদ্ধে গণহত্যার দায়ে মামলা হতে পারে। সেখানে যদি তিনি দোষী সাব্যস্ত হন, তখন তাকে নিয়ে আসার চেষ্টা করা যেতে পারে।’

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা