ইউনূসের নিয়োগ করা বাংলাদেশের পুলিশ প্রধানের চাকরি খেলেন তারেক

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: জল্পনাই সত্যি হল। রাজাকার মুহাম্মদ ইউনূসের নিয়োগ করা বাংলাদেশ পুলিশের প্রধান তথা জামায়াতের ক্যাডার বাহারুল আলমকে বরখাস্ত করল তারেক রহমানের সরকার। তার জায়গায় বাংলাদেশ পুলিশের নয়া আইজিপি হলেন আলী হোসেন ফকির। ১৫তম বিসিএস ক্যাডারের আধিকারিক আলী হোসেন বর্তমানে এপিবিএনের প্রধানের দায়িত্বে রয়েছেন। অতিরিক্ত মহাপরিদর্শক থেকে পদোন্নতি দিয়ে তাঁকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) করা হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের অন্যতম নেতা ছিলেন বাগেরহাটের বাসিন্দা আলী হোসেন ফকির। পুলিশের চাকরিতে যোগ দেওয়ার পরে ঢাকা মহানগর পুলিশের পাশাপাশি নেত্রকোণা, ফেনী ও মাগুরার পুলিশ সুপারের দায়িত্বে ছিলেন। ২০০৮ সালে ডিএমপির উত্তরা জোনের ডিসি ছিলেন। এরপর রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা বাহিনীতে যোগ দেন। শেখ হাসিনা জমানায় খুলনা তৃতীয় এপিবিএন অধিনায়ক থাকা অবস্থায় ২০২২ সালের নভেম্বরে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। ২০২৪ সালের ৫ অগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের সময়ে পুলিশ সুপার পদমর্যাদায় চাকরি ফিরে পান আলী হোসেন ফকির। এরপর পদোন্নতি দিয়ে প্রথমে উপ মহাপরিদর্শক, পরে ২০২৫ সালের অগস্টে অতিরিক্ত মহাপরিদর্শক করা হয়।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরেই সেনা বাহিনী, বিচার বিভাগ ও প্রশাসনকে পাকিস্তানি এজেন্টদের কবল মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন তারেক রহমান। গত রবিবারই সেনার শীর্ষ পর্যায়ের পদে ব্যাপক রদবদল ঘটিয়েছিলেন।সেনার দ্বিতীয় ক্ষমতাশালী তথা পাকিস্তানপ্রমী কামরুল হাসানকে সেনা বাহিনী থেকে সরিয়ে দিয়েছিলেন। এদিন সকালেই আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলির পদ থেকে গলা ধাক্কা দিয়েছিলেন আর বদর ( এবি পার্টি) নেতা তথা আইএসআইয়ের এজেন্ট তাজুল ইসলামকে। তার কয়েক ঘণ্টার মধ্যে ঘাড় ধাক্কা দিলেন ১২ সচিবকে। এই মুক্তিযুদ্ধ বিরোধী পাকিস্তানি দালালদের মধ্যে রয়েছেন খোদ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাইফুল আলম পান্না। আইএসআইয়ের নির্দেশে এদের চুক্তিভিত্তিক নিয়োগ করেছিলেন তদারকি সরকারের প্রধান উপদেষ্টা তথ্য পাকিস্তানি এজেন্ট মোল্লা মুহাম্মদ ইউনূস।

মাঝ আকাশে বিমানের জরুরি দরজা খোলার চেষ্টা! কোচিতে রানওয়েতেই গ্রেফতার যাত্রী

সাঙ্কেতিক ভাষায় কোটির লেনদেন, ‘পাথরসম্রাট’ টুলুর খাতা খুলতে আসরে বিশেষজ্ঞ আইপিএস

চলন্ত লোকাল ট্রেনে কোমর থেকে বেল্ট খুলে তরুণীকে হুমকি যুবকের! নির্বাক সহযাত্রীরা, ভাইরাল ভিডিও

‘স্বাধীনতা সংগ্রামীরা গুলি খেয়েছেন, আর আপনার ডিমে ভয়,’ মহুয়াকে ভর্ৎসনা সুুপ্রিম কোর্টের

নবান্নের পর এবার রবীন্দ্র সদন, নীল-সাদার বদলে গেরুয়া রঙে নামফলক

সীমান্তে উদ্ধার নকল ওষুধের ভাণ্ডার, বাংলাদেশে পাচারের আগেই দোকান সিল করল EB

পাড়ায় পাড়ায় ক্যাম্প করে রক্ত সংগ্রহ বন্ধ, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বেসরকারি ব্লাড ব্যাঙ্ক

বেগুনি-চপের বিকল্প খুঁজছেন? বর্ষার সন্ধ্যায় বানিয়ে ফেলুন ৫ পকোড়া

তৃণমূলীদের দলে যোগদান করালেই ব্যবস্থা, হুঁশিয়ারি দিলীপের

যুবশ্রী-যুবসাথীর বদলে আসছে যুবশক্তি, কারা পাবেন ৩ হাজার টাকা?

জোড়া ঘূর্ণাবর্তে ভিজবে বাংলা, দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

রক্ষাকবচ পেয়েও অস্বস্তিতে সুমিত, এফআইআরের বিরুদ্ধে হাইকোর্টে অভিষেকের আপ্তসহায়ক

পুনর্বিন্যাসের পর বাড়ছে কলকাতা পুরসভার ওয়ার্ড, জারি বিজ্ঞপ্তি

ডিলিমিটেশন বিল নিয়ে কোন পথে ডিএমকে? অবস্থান স্পষ্ট করলেন উদয়নিধি