বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, দেশের বিরাট ক্ষতিতে ব্যথিত গোটা তারকা মহল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার সময় কতবার গিয়েছি বঙ্গবাজারে। আহারে বঙ্গবাজার। ছোট ছোট সাধ্য আর স্বপ্নের ফেরিওয়ালা আগুনে ছারখার।’

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আজ ভোরে ভয়াবহ আগুনে একেবারে ধ্বংস হয়ে গিয়েছে বাংলাদেশের বঙ্গবাজার। চলছে রমজান মাস, তার মধ্যে এমন বিরাট ক্ষতি রীতিমতো ভারাক্রান্ত করেছে আমজনতা থেকে সেলিব্রিটি সবাইকেই। আগুন নেভাতে তৎক্ষণাৎ উপস্থিত হয়েছিলেন, ফায়ার সার্ভিসের ৪৮ ইউনিট, বিমানবাহিনী, হেলিকপ্টার-সহ নৌবাহিনীর সাহায্যকারী দল।

বঙ্গবাজারের বহু দোকান একেবারে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। লাখ লাখ পরিবারের রুজি রোজগার শেষ হয়ে গিয়েছে। কেউ বাড়ি ভাড়া দেবেন কী করে তা নিয়ে কান্নায় ভেঙে পড়েছেন আবার কেউ সংসার চালাবেন কী করে তা নিয়ে বিধ্বস্ত। যথারীতি পরিস্থিতি সামাল দেওয়া মুশকিল হয়ে দাঁড়িয়েছে। দোকানের ধ্বংসাবশেষে কান্নায় ভেঙে পড়েছেন বহু মানুষ। কোটি কোটি টাকা ক্ষতি হয়ে গিয়েছে। দেশের এমন ভয়ানক ঘটনায় ব্যথিত হয়েছেন ঢালিউডের স্বনামধন্য অভিনেতা চঞ্চল চৌধুরী, মেহজাবীন চৌধুরী-সহ একাধিক তারকারা।

ভয়াবহতার প্রতিরোধে ফায়ার সার্ভিসসহ সব উদ্ধারকারীদের স্যালুট জানিয়েছেন তাঁরা। বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করে ফেসবুক পোস্টে অভিনেতা চঞ্চল চৌধুরী লিখেছেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার সময় কতবার গিয়েছি বঙ্গবাজারে। আহারে বঙ্গবাজার। ছোট ছোট সাধ্য আর স্বপ্নের ফেরিওয়ালা আগুনে ছারখার।” 

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ‘পুড়ছে বঙ্গভাজার’-এমন একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘জ্বলছে বঙ্গবাজার! জ্বলছে হাজার হাজার মানুষের স্বপ্ন আর রিজিক। একেকটা দোকান পুড়ে যাওয়া মানে একেকটা পরিবার জ্বলেপুড়ে ছারখার ভস্ম হয়ে যাওয়া। হে আল্লাহ তুমি রক্ষা করো।’ গায়িকা পূজা লিখেছেন, ‘হাজারো ব্যবসায়ীদের স্বপ্ন পুড়ে ছাই! আমি বাক্‌রুদ্ধ! সারা জীবনের পুঁজি যখন কেউ একসঙ্গে এ রকম পুড়তে দেখে তার মনের কষ্ট, আবেগ দেখা বড় দায়!’ 

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা