ভারতের পরে এবার বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ করল আমেরিকাও

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেখ হাসিনার পতনের পরেই লুঠেরা ও দুষ্কৃতীদের দখলে চলে গিয়েছে বাংলাদেশ। গোটা দেশ জুড়ে চলছে চরম অরাজকতা। বিভিন্ন জেল থেকে ইতিমধ্যেই তিন হাজারের বেশি জঙ্গিকে ছেড়ে দিয়েছে সেনাবাহিনী। আর ওই জঙ্গিদের দেশে প্রবেশ রুখতে ভারতের পরে বাংলাদেশিদের জন্য ভিসা দেওয়া বন্ধ রাখল আমেরিকাও। শুধু তাই নয়, ঢাকাস্থ মার্কিন দূতাবাসও বন্ধ রাখা হয়েছে।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে বাংলাদেশ অগ্নিগর্ভ হয়ে ওঠার পরেই ভিসা সেন্টার বন্ধ করে দিয়েছিল ভারতীয় দূতাবাস। নিরাপত্তার ক্ষেত্রে ঝুঁকি থাকায় গতকাল বুধবার ভারতীয় দূতাবাসের কর্মী ও তাঁদের পরিবারকে বিশেষ বিমানে দিল্লিতে ফেরত পাঠানো হয়েছিল। রাতেই এক বিজ্ঞপ্তিতে অনির্দিষ্টকালের জন্য সব ভিসা সেন্টার বন্ধ রাখার কথা জানানো হয়। অর্থা‍ৎ বাংলাদেশিদের ভারতে ঢোকার রাস্তা বন্ধ করে দিয়েছে মোদি সরকার। নতুন আবেদনপত্র কবে থেকে জমা নেওয়া হতে পারে সেটা দূতাবাসের কার্যক্রম শুরু হওয়ার পর এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। গত ৪ অগস্ট ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে বাংলাদেশে অবস্থানরত নাগরিকদের অত্যন্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছিল।

ভারতের দেখানো পথে হেঁটেছে মার্কিন যুক্তরাষ্ট্রও। শেখ হাসিনা সরকারের পতনের আগে ৬ অগস্ট থেকে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। দেশ জুড়ে লুঠতরাজ চলার কারণে

গতকাল বুধবার বাংলাদেশে কর্মরত মার্কিন নাগরিকদের জন্য এক সতর্কতা জারি করেছে আমেরিকার বিদেশ মন্ত্রক। ওই সতর্কতায় ঝুঁকির মাত্রা লেভেল ফোর বলে উল্লেখ করা হয়েছে। এই মাত্রার সতর্কতার মাধ্যমে বাংলাদেশে ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়, এবং দূতাবাসে জরুরি নন এমন কর্মকর্তাদের দেশে ফেরত পাঠানো হয়।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা