কোটা আন্দোলনে পুলিশের গুলিতে মৃত বেড়ে ৩৯, অঘোষিত জরুরি অবস্থা বাংলাদেশে

বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনে মৃত্যু মিছিল ঘিরে নানা মহলে উঠছে প্রশ্ন। শেখ হাসিনা মৃত্যুর ঘটনায় তদন্তের নির্দেশও দিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের সরকার বলছে মৃতের সংখ্যা(Death Toll) ১৯। প্রশাসনিক আধিকারিকদের দাবি, ২৫। সংবাদসংস্থা AFP’র দাবি ৩২। বেসরকারি মতে ৪০ ছাড়িয়ে গিয়েছে। হ্যাঁ এটাই বাংলাদেশে(Bangladesh) কোটা বিরোধী আন্দোলনের(Anti Reservation Movement) মৃত্যুমিছিলে জীবনহানির হিসাব। বাস্তববিক অর্থেই ভালো নেই ওপার বাংলা। ভালো নেই বাংলাদেশ। এপার বাংলায় বসে থেকেও সে দেশের বিক্ষোভের আগুনে আঁচ পাওয়া যায়। আর তাতেই বাড়ে উদ্বিগ্নতা, বাড়ে চিন্তা। চেনাজানারা সবাই ভালো আছেন তো? গতকাল থেকেই ইন্টারনের নেই। নেই ফোনের যোগাযোগ ব্যবস্থাও। তাই এপার বাংলায় বসে অনেকেই উদ্বেগে ওপার বাংলায় কী হচ্ছে। শুক্রবার সকালের তথ্য বলছে, বৃহস্পতিবার রাতেই বাংলাদেশের রাজধানী ঢাকার(Dhaka) রাস্তার দখল নিয়েছে সেনাবাহিনী। নেমেছে সাঁজোয়া ট্যাঙ্কও। বিক্ষোভকারীদের কাছে এখন সুর নরম করছে শেখ হাসিনার(Sheikh Hasina) সরকারও। কিন্তু খুব দ্রুত যে দুই পক্ষ আলোচনায় বসে যাবে এমন ছবিও দেখা যাচ্ছে না।

বাংলাদেশের বুকে চলা কোটা বিরোধী আন্দোলনে যারা মারা গিয়েছেন তাঁদের অধিকাংশেরই বয়স ৩০’র নীচে। কেউ কেউ তো ১৮ বছরও নয়। মৃতদের মধ্যে অধিকাংশই পড়ুয়া। অশান্ত বাংলাদেশে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে গত কয়েক দিন ধরেই। বিক্ষোভের মাঝে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। দেশের একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানই বন্ধ করে দিতে হয়েছে। এমনকি, ব্যাহত হয়েছে যান চলাচল। ঢাকায় বৃহস্পতিবার বিকেল থেকে বন্ধ করে দেওয়া হয়েছে মেট্রো পরিষেবা। জনস্বার্থের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত, জানিয়েছেন কর্তৃপক্ষ। দেশ জুড়ে ইন্টারনেট ব্যবস্থাতেও অশান্তির প্রভাব পড়েছে। জাতীয় সুরক্ষার কথা মাথায় রেখে ইন্টারনেটে রাশ টানা হয়েছে। তবে ইন্টারনেট পরিষেবা একেবারে বন্ধ করে দেওয়া হয়নি। বিভিন্ন অংশে তা ধীর গতিতে চলছে। শাসকদল আওয়ামী লিগের অভিযোগ, পড়ুয়াদের আন্দোলনকে হাতিয়ার হিসাবে ব্যবহার করছে বিএনপি-জামাত। তাই এই আন্দোলন শুধু ছাত্র আন্দোলনের পর্যায়ে আর নেই। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আন্দোলনকারীদের আলোচনায় আমন্ত্রণ জানিয়েছেন। তবে আন্দোলনকারীরা তাতে কতখানি সাড়া দেবেন তা নিয়ে সন্দেহ থাকছে।

তবে এর মাঝে সব থেকে বড় প্রশ্ন হিসাবে উঠে আসছে এত মানুষের মৃত্যু হল কীভাবে? বিক্ষোভকারীদের দাবি, পুলিশের মারে ও গুলিতে তাঁরা মারা গিয়েছে। কিন্তু সময় যত গড়াচ্ছে ততই নানা প্রশ্ন উঠছে। যেমন যারা মারা গিয়েছেন তাঁদের অনেকেরই দেহে রবার বুলেটের আঘাতের চিহ্ন মিলেছে। কিন্তু রবার বুলেটে কারও মারা যাওয়ার কথা নয়। তাহলে মৃত্যু হল কীভাবে? আবার ঢাকার বাড্ডা এলাকায় এক পথচারীকে পিটিয়ে খুন করা হয়েছে। তিনি পেশায় মিনিবাসের চালক। তিনি না ছিলেন আন্দোলনে, না ছিলেন আন্দোলনের বিরুদ্ধে। তাঁকে কে বা কারা খুন করল? ঢাকার বুকে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে উত্তরা, যাত্রাবাড়ি, ধানমান্ডি এলাকায়। অথচ বাড্ডা, রামপুরা, মালিবাগ এলাকা থেকেও মৃতদেহ এসেছে হাসপাতালে। বলা হচ্ছে তাঁরা পুলিশের গুলিতে মারা গিয়েছে। অথচ সেখানে পুলিশের সঙ্গে সংঘর্ষের কোনও ঘটনাই এখনও সামনে আসেনি।

তাহলে এদের মারল কে? কীভাবেই বা তাঁরা মারা গেলেন? উঠছে প্রশ্ন। আর তাই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবকটি মৃত্যুর তদন্তের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে শাসকদল আওয়ামী লিগের সাধারণ সম্পাদক তথা দেশের মন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, ‘এই আন্দোলন আর সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন নেই। রাজনৈতিক ফায়দা লুটতে বিএনপি-জামাত আন্দোলনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। ধৈর্য এবং সহনশীলতার সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যেরা পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করতে চেষ্টা করছেন। দ্রুত এই ষড়যন্ত্রের স্বরূপ উদ্‌ঘাটিত হবে। যারা এই পরিস্থিতি তৈরি করেছে, তাদের শাস্তি হবে।’

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা হোস্টেলের ঘর থেকে উদ্ধার আমফান, বুলবুলের ত্রাণ সামগ্রী

হাসনাবাদে দেবত্ব সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস, ভেঙে দেওয়ার দাবি তুললেন বাসিন্দারা

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

জাল এসসি সার্টিফিকেট দিয়ে স্ত্রীকে প্রধান বানানোর অভিযোগে গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

‘এই ধরনের ঘটনা অনভিপ্রেত’, অভিষেকের ওপর হামলায় মন্তব্য শমীকের

‘সিটি মেট্রো সার্ভিস’ চালু করতে উদ্যোগ রাজ্য সরকারের, রিপোর্ট তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর

রবিবার বৃষ্টিতে ফাইনাল ভেস্তে গেলে IPL চ্যাম্পিয়ন কারা হবে?

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

আইপিএল ফাইনালের দর্শকদের জন্য বাড়তি বিমান চালাবে আকাশা এয়ার

সোনারপুরে নিহত কর্মীর বাড়িতে যেতে গিয়ে চড় – কিল -ঘুষি খেলেন অভিষেক

‘‌রাজ্য ভাসলেই ডিভিসিকে দুষত তৃণমূল’‌, বর্ষার আগেই বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর