কোথায় আছেন শেখ হাসিনা, জানালেন পুত্র জয়

সবশেষে হাসিনা পুত্র জয় জানালেন, তাঁর মা কোথায় আছেন! গুঞ্জন, ভারত ছেড়ে আরব আমিরাতে পাড়ি জমিয়েছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি, বাংলাদেশ: ছাত্র-জনতার অভ্যুত্থানের ‍মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ত্যাগ করে ভিন দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। গোপন সূত্রে খবর অনুযায়ী, টানা ‍দুই মাস ভারতের রাজধানী দিল্লিতেে তিনি মুখ ঢাকাা দিয়েছিলেন। এরপর দিন কয়েক আগেই খবরে আসে যেে, হাসিনা ভারতও ছাড়ছেন, কিন্তু কোথায় তিনি যাবেন, তাও জানা নেই। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা তাঁর জন্যে বাতিল করা হয়েছে।

এমনকী ব্রিটেনও বাতিল করেছে তাঁর ভিসা। শোনা গিয়েছিল, মধ্যপ্রাচ্যের কোনও একটি দেশে হাসিনার পরবর্তী ডেরা হতে চলেছে। সবশেষে হাসিনা পুত্র জয় জানালেন, তাঁর মা কোথায় আছেন! গুঞ্জন, ভারত ছেড়ে আরব আমিরাতে পাড়ি জমিয়েছেন তিনি।কোটা সংরক্ষণ আইন নিয়ে ধুন্ধুমার চলাকালীনই শেখ হাসিনা দেশ ছাড়েন। সামরিক বিমানে চেপে ভারতে পালিয়ে আসেন তিনি। তাঁর দেশ ছাড়ার পরেই দেশ জুড়ে বিক্ষোভ তুঙ্গে ওঠে। শেখ হাসিনার গণভবন রীতিমতো লুটপাট চালানো হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তিও ভাঙচুর চালানো হয়, বিক্ষোভ ছাত্র আন্দোলন দিয়ে শুরু হলেও তা পরবর্তীতে রাজনৈতিক এবং সহিংস আন্দোলনে রূপ নেয়। যাই হোক, শেখ হাসিনা পালানোর পর থেকেই তাঁর খোঁজ কেউ পায়নি। 

যদিও গুঞ্জন ছিল যে তিনি ভারতেই আছেন। এখন আবার জোর আলোচনা, শেখ হাসিনা ভারত ছাড়ছেন। এবার এই বিষয়টি নিয়ে মুখ খুললেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। সোমবার (৭ অক্টোবর) রাতে একটি সংবাদমাধ্যমকে সজীব ওয়াজেদ জানিয়েছেন, তাঁর মা ভারত ছেড়ে দেবে। তবে তিনি এখনও ভারতেই অবস্থান করছেন। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত ছাড়তে কোনও চাপ নেই।তবে জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার অংশ নেওয়া প্রসঙ্গে গত ৩ অক্টোবর জয় একটি সংবাদমাধ্যমকে জানিয়েছালেন, তার মা নির্বাচনে লড়াবেন কিনা, এ বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। তাঁদের কখনই রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না। কিন্তু বর্তমান পরিস্থিতির মাঝে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া যাচ্ছেনা। গত ৫ আগস্ট ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে পালিয়ে আসেন শেখ হাসিনা।

বাংলাদেশের সামরিক বাহিনীর একটি বিমানে চেপে দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করতে দেখা যায় তাঁকে। তাই তিনি এখন কোথায় আছেন, তা আর জানা যায়নি। এদিকে শেখ হাসিনার সঙ্গে থাকা কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে দিয়েছে অন্তর্বর্তী সরকার। যার ফলে তাঁর ৪৫ দিন বৈধভাবে ভারতে থাকার মেয়াদও শেষ হয়ে গিয়েছে। 

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা