কমিশনের নির্দেশে ভূপতিনগর ও পটাশপুর থানার নতুন ওসিরা দায়িত্ব নিলেন

Share:

নিজস্ব প্রতিনিধি: পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থানার নতুন ওসি হলেন বীরভূমের সাব ইন্সপেক্টর জয়ন্ত দাস(Jayanta Das) এবং পূর্ব মেদিনীপুরের পটাশপুর থানার নতুন ওসির দায়িত্ব নিলেন আসানসোল – দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সাব ইন্সপেক্টর পদে কর্মরত রনজিৎ বিশ্বাস(Ranajit Biswas)। জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, সোমবার দুপুর একটা নাগাদ নতুন পদে বহাল হলেন জয়ন্ত দাস এবং রনজিৎ বিশ্বাস।

উল্লেখ্য, গতকালই ভোটের মধ্যে অপসারিত হন চার পুলিশ অফিসার। কমিশনের নির্দেশ অনুযায়ী সরানো হয় পুরুলিয়ার পুলিশ সুপার আইপিএস অভিজিৎ ব্যানার্জিকে। সরানো হয় পূর্ব মেদিনীপুরের কন্টাইয়ের এসডিপিও দিবাকর দাস এবং পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থানার ওসি গোপাল পাঠক ও পূর্ব মেদিনীপুরের পটাশপুর থানার ওসি রাজু কুন্ডুকে।এদের প্রত্যেককে আপাতত নির্বাচন সংশ্লিষ্ট কাজ থেকে দূরে রাখার নির্দেশ দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের(Election Comission) তরফে। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, এর আগেও রাজ্যের একাধিক থানার ওসিদের তাদের কাজে সন্তুষ্ট না হয়ে সরিয়ে দিয়েছিল কমিশন। মুর্শিদাবাদে রামনবমীর মিছিলে হামলার পর সেখানকার পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছিল কমিশন।

অপরদিকে,হুগলির জাঙ্গীপাড়ায়(Jangipara) বুথে কাজ করতে আসা এক ITBP র এক কনস্টেবলের বিরুদ্ধে ঘরে ঢুকে ঘুমন্ত মহিলাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা ও পরিবার ও প্রতিবেশীদের মারধরের অভিযোগ ওই জওয়ানের বিরুদ্ধে ।জওয়ানকে গাছে বেঁধে রেখে পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলে জানা যাচ্ছে। জাঙ্গিপাড়া থানার পুলিশ উদ্ধার করে নিয়ে আসে। থানার অভিযোগ দেওয়া  হয় বলে জানা যাচ্ছে পরিবার সূত্রে।জওয়ানকে আটক করে পুলিশ।কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন,বাহিনীর হাতে আবার শ্লীলতাহানী।যে রক্ষক সেই ভক্ষক।

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও